ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর কালিয়াকৈরে ৪৬ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন রিমঝিম বৃষ্টিতে বর্ষার আনন্দ, পটুয়াখালীতে প্রথমবার ‘বর্ষা উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে নজর কাড়লেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী ফরিদপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান রামপালে সংসার খরচ যোগাতে মাথার চুল বিক্রি করলেন এক নারী

৩ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে, বইছে হিমেল হাওয়া

সারা দেশের আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না। হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। উত্তরের কয়েকটি জেলায় ১০ ডিগ্রির নিচে রয়েছে তাপমাত্রা। সেখানে হাড় কাঁপানো শীতে জবুথবু বাসিন্দারাসহ তাদের গৃহপালিত পশু-পাখি। মাঘ মাসের এ কনকনে ঠান্ডায় স্থবির যেন শ্রমজীবীদের জীবন।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় স্থানীয় আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নওগাঁর বদলগাছি, পাবনার ঈশ্বরদী ও রাজশাহীতে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রয়েছে। এর মধ্যে পাবনার ঈশ্বরদী ও রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

অপরদিকে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে দেশের সর্বনিম্ন। সেখানে শীতের প্রকোপ হাড় কাঁপানো।

বদলগাছী আবহাওয়া অধিদপ্তরের টেলিপ্রিন্টার অপারেটর আরমান হোসেন মোবাইল ফোনে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্কুল বন্ধ ঘোষণা / মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
আরমান হোসেন বলেন, গত দুই সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কিছু বেশি কিংবা তার কম থাকছে। আজ সকাল ৬টায় বদলগাছীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটি বদলগাছীতে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে। সঙ্গে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার কারণে শীতের প্রকোপ অসহনীয় হয়ে উঠেছে। আরও তিন-চার দিন এই অবস্থা বিরাজ করতে পারে। পুরো জানুয়ারি মাসজুড়েই শীতের তীব্রতা থাকতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা

৩ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে, বইছে হিমেল হাওয়া

আপডেট সময় ১০:৪৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪