ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত তরুণীর পেট থেকে বের হলো ৪ হাজার ১০০ পিস ইয়াবা গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের স্মরণে একমঞ্চে জামায়াত ও তরুণ নেতৃবৃন্দ: জাতীয় ঐক্যের বার্তা কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী ১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর কালিয়াকৈরে ৪৬ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

দাদাকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার নাতি

টাঙ্গাইলের কালিহাতীতে আব্দুল মান্নান নামের এক বৃদ্ধকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ মামলায় তার নাতি মো. রাব্বিকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২০ জানুয়ারি) রাতে গাজীপুরের কোনাবাড়ি বাইমাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাব্বি কালিহাতী উপজেলার আউলটিয়া ভোটেরবাড়ী গ্রামের হায়দার আলীর ছেলে। পরে র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক মনজুর মেহেদী ইসলাম প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান।

কোম্পানী অধিনায়ক মনজুর মেহেদী ইসলাম বলেন, নাতি রাব্বীর সঙ্গে দাদা মান্নানের পারিবারিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। গত ১৬ জানুয়ারি বিকেলে দাদার সঙ্গে নাতির ঝগড়া হয়।

ঝগড়ার একপর্যায়ে মান্নানকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন রাব্বী। এতে দাদার শরীরে বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় দাদি ও ফুফু রাব্বীকে বাধা দিতে গেলে তাদের দুজনকেও পিটিয়ে আহত করা হয়।

পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় দাদাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আব্দুল মান্নান গুরুতর আহত থাকায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে হাফিজ উদ্দিন মন্ডল কালিহাতী থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে রাব্বি পলাতক ছিলেন। অবশেষে র‌্যাবের অভিযানে তিনি গ্রেপ্তার হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত

দাদাকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার নাতি

আপডেট সময় ১২:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪