ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগই শুধুমাত্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ….ইমরান আহমদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে দেশের একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগই শুধুমাত্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ কারণেই বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করছে৷ ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু করবে, এ লক্ষ্যেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে।
একসাথে সকল উন্নয়ন করা সম্ভব না হলেও ধারাবাহিকভাবে সকল সমস্যা সমাধান ও উন্নয়ন হবে, এ জন্য সময়ের অপেক্ষা করতে হবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নাগরিকবৃন্দের সাথে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এসব কথা বলেন।
রাজনীতি ও সামাজিকতায় আমার পরিবার আপনারাই উল্লেখ করে ইমরান আহমদ এমপি সদ্য অনুষ্ঠিত নির্বাচনে অক্লান্ত পরিশ্রম ও ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করায় সিলেট ৪ আসনের সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আছলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলালের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য ফারুক আহমদ প্রমুখ। এ সময় গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুষ্ঠানের শুরেতেই ইমরান আহমেদ এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগই শুধুমাত্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ….ইমরান আহমদ

আপডেট সময় ০১:৩১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪