ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

আলোচিত ইসলামি বক্তা তাহেরীর গাড়ি ভাঙচুর

আলোচিত ইসলামি বক্তা মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরীর ব্যক্তিগত গাড়িতে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ওয়াজ মাহফিল চলার সময় এ হামলা চালানো হয়।

বৃহস্পতিবার রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামণ্ডল এলাকায় আয়োজিত ওয়াজ মাহফিলের পাশে এ ঘটনা ঘটে।

মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী ওই মাহফিলের প্রধান বক্তা ছিলেন। মাহফিল শেষে নিজের ব্যক্তিগত ফেসবুক লাইভে এসে এসব তথ্য নিশ্চিত করেছেন মাওলানা তাহেরী নিজেই। এ সময় ৯ মিনিট ধরে গাড়িতে হামলার পুরো বিস্তারিত ঘটনা তুলে ধরেন তিনি।

ভিডিওতে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরীকে বলতে শোনা যায়, ২৩ বার গাড়ি ভাঙচুর করা হয়েছে, কখনই লাইভে আসেননি তিনি। কিন্তু এবার আসতে বাধ্য হয়েছি। কারণ আমার পরের মাহফিলটি ছিল পাবনায়। আমি কুমিল্লার ওই মাহফিলে যখন বলছিলাম আমার পর দিন সকালে মাহফিলটি ছিল পাবনায়, তখন দুর্বৃত্তরা আমি যেন পাবনা না যেতে পারি, সে জন্য আমার গাড়িটি ভাঙচুর করেছে।

তিনি বলেন, তারা আমার গাড়িটির যদি গ্লাসগুলো ভেঙে দিত দুঃখ হতো না। তারা আমার গাড়ির হেডলাইটগুলো ভাঙচুর করে ভেতরের বাল্বগুলো খুলে নিয়ে গেছে। আমি যেন রাতের আঁধারে পাবনা না যেতে পারি, তাই তারা এ কাজ করেছে। আপনারা জানেন প্রিমিও গাড়ির হেডলাইট অনেক ব্যয়বহুল।

মাওলানা তাহেরী বলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামণ্ডল এলাকায় মাহফিল ছিল। আমি আমার সফরসঙ্গীসহ গাড়ির ড্রাইভারকে নিয়ে আয়োজক কমিটির বাড়িতে খাবার খেতে যাই। খাবার খেয়ে আমি সোজা স্টেজে চলে আসি। আমি ওয়াজ শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে এ কাণ্ড ঘটিয়ে ফেলে দুর্বৃত্তরা। আমার ড্রাইভার গাড়ির কাছে গিয়ে গাড়ির দশা দেখে আমাকে জানায়নি। কারণ আমি ওয়াজ করছিলাম।

এ সময় দুর্বৃত্তদের উদ্দেশ্যে তাহেরী বলেন, যুগে যুগে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আলেম-ওলামারা লাঞ্ছিত হয়েছেন। এটা নতুন কোনো ঘটনা নয়। আজকে আমার সঙ্গে যে এ কাণ্ড করেছে, আমি আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করি। হে আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও, যদি হেদায়েত না দাও, তবে তাদের ধ্বংস করে দাও।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম আতিকুল্লাহ বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

আলোচিত ইসলামি বক্তা তাহেরীর গাড়ি ভাঙচুর

আপডেট সময় ১১:৩০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪