কুয়াশার চাঁদরে মোড়ানো শীতের সকালে চাঁপাইনবাবগঞ্জে হয়ে গেলো পিঠা উৎসব। নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা নিজেদের বানানো পিঠা দিয়েই সাজিয়েছিলো প্রতিটি স্টল। এমন আয়োজন দেখতে ও পিঠার স্বাদ নিতে, কলেজ ক্যাম্পাসে ছিলো সবার সরব উপস্থিতি।
ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জের লোক সংস্কৃতির একটা অংশ জুড়ে আছে নানা পদের পুলিপিঠা। নতুন প্রজন্মের অনেকই জানেন না এসব পুলিপিঠার নাম কি বা স্বাদই বা কেমন।
নবাবগঞ্জ সরকারি কলেজ গ্রামীন পিঠাপুলির সাথে সবার পরিচয় ঘটাতে আয়োজন করে পিঠা উৎসবের।
সকাল ১০ টায় ফিতা কেটে , উৎসবের উদ্বোধন করেন,সংসদ সদস্য আব্দুল ওদুদ।
কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের দলগত ঊদ্যোগে বসানো হয়েছিলো ৩৮টি পিঠার স্টল। প্রতিটি স্টলে কমবেশি ৩০-৪০ পদের পিঠার প্রদর্শন ও বিক্রি করা হয়। পিঠা তৈরী, স্টল জানানো থেকে সব কাজই করেছেন এ শিক্ষার্থীরায়। যে কারনে তাদের চোখে মুখে উচ্ছাস।
অনেক নাম না জানা পিঠার স্বাদ নিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন দর্শনার্থীরা।
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 





















