কুমিল্লার চান্দিনায় ১২ কেজি গাঁজাসহ চারজন কাটক করেছে চান্দিনা থানা পুলিশ। আটককৃত মহিলারা হলেন- নারায়ণগঞ্জ জেলার ফতুল্লাহ থানার কুতুবপুর নয়া মাটি গ্রামের জসিম এর স্ত্রী মোসাঃমিনারা আক্তার (২৯), ফতুল্লাহ থানার বউ বাজার গ্রামের সোহাগ এর স্ত্রী মোসা. সুরমা আক্তার, ফতুল্লাহ থানার কুতুবপুর লাকী বাজার গ্রামের মাসুদ এর স্ত্রী বিথী আক্তার (৩৫),ফতুল্লাহ থানার কুতুবপুর নয়া মাটি গ্রামের দিলদার এর মেয়ে আলপনা (১৪)।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোর্শেদ জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ জানুয়ারি)দুপুর ১:৩০ মিনিটের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার রাস্তার মাথায় থাকাকালীন সময়ে খবর পান চার মহিলা পেটের মধ্যে পেঁচিয়ে ৩ কেজি গাঁজা করে চার জন ১২ কেজি গাঁজা নিয়ে অবস্থান করছে।
এসময় এস আই আব্দুল আলীম ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন, ঘটনাস্থল পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা ৩ কেজি করে চারজনের কাছে ১২ কেজি গাঁজা থাকা কালে কৌশলে পালানোর চেষ্টা সময় সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় তাদের আটক করা হয়।
এসময় মহিলা পুলিশ দিয়ে তল্লাশি করে তাদের ৪ জনের পেটের উপরে কষ্টেপ দ্বারা পাতলা করে পেঁচানো চারজনের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওই গাঁজা পেটের মধ্যে এমন ভাবে পেঁচিয়েছে যেনো পাবলিক বুঝতে পারে তারা গর্ভবতী, এই কৌশল অবলম্বন করার কারণ হয়েছে তারা যেনো লুকিয়ে হেফাজতে গন্তব্যস্থানে পৌঁছতে পারে বলে স্বীকার করে মাদক ব্যবসায়ীরা । এঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।






















