কুমিল্লায় র্যাব-১১, সিপিসি-২ এর আভিযানিক দল গত ১৬ জানুয়ারী ২০২৪ ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গোলাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ বোতল বিদেশী মদ’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ২য় মুরাদপুর, নমসুদ পাড়া গ্রামের মৃত লিটন চন্দ্র দাস এর ছেলে রাহুল চন্দ্র দাস (২০)।
পৃথক অন্য একটি অভিযানে র্যাব-১১, আভিযানিক দল গত ১৬ জানুয়ারী রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গোলাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ভাটপাড়া গ্রামের মেহেরবান রুবেল এর ছেলে মোঃ ইমরান (৩০)।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি, কুমিল্লা 





















