ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

কুমিল্লা জুড়ে তীব্র শীত অসহায় ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ

শৈত্যপ্রবাহ ও তীব্র শীতে কুমিল্লা জুড়ে বিভিন্ন উপজেলার অসহায় গরীব ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। এর প্রভাব পড়ছে মানুষের দৈনিন্দন কাজকর্ম ও অর্থনৈতিক জীবনে। গত ৬/৭ দিন যাবত কোথাও সূর্যের দেখা মিলছেনা।

ফলে রাত দিনের শীতের তীব্রতার পার্থক্য বেশি হচ্ছেনা। ব্রাহ্মণপাড়ায় কুয়াশা কম থাকলেও উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলছে। এতে ছিন্নমূল, হতদরিদ্র ও শ্রমজীবি মানুষ পড়ছে বিপাকে।

সরেজমিনে ঘুরে কথা হয় সদর দক্ষিণ চর্থা ইজিবাইক চালক জসিম মিয়ার সাথে, তিনি বলেন জীবিকার প্রয়োজনে গাড়ি নিয়ে বাহির হইছি।রাস্তায় তেমন কোন যাত্রী নাই। এখনো পর্যন্ত মালিকের জমার টাকা উঠাইতে পারিনাই এর পরে আমার লাভ।

সদর দক্ষিণ উপজেলার মিয়া বাজার গ্রামের কৃষক আবুল মিয়া বলেন, ঠান্ডার কারণে বোর ফসলের জন্য খেত প্রস্তুত করার কথা থাকলেও ঠান্ডার কারণে কাজ করতে না পারায় তা ব্যাহত হচ্ছে। ঠান্ডা উপেক্ষা করে মাঠে কাজ শুরু করলও বেশিক্ষণ খেতে থাকা যাচ্ছে না। কনকনে ঠান্ডায় হাত-পা ও শরীর অবশ হয়ে আসছে।

এছাড়া বোর মৌসুমে ক্ষেত কামারে অবস্থান নেওয়া ছিন্নমূল মানুষকে দুর্ভোগ পোহাতে দেখা যায়। ফুটপাত আর পুরাতন কাপড়ের দোকানে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। শীত বাড়তে থাকায় দিন মজুররা কাজ করতে না পারায় ভোগান্তিতে পড়েছে।

ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় প্রয়োজনীয় কাজ ছাড়া মানুষ বের হচ্ছে না। শৈত্যপ্রবাহে এ অঞ্চলের শিশুসহ সকল বয়সী মানুষদের শীতজনিত রোগ বালাই দেখা দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

কুমিল্লা জুড়ে তীব্র শীত অসহায় ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ

আপডেট সময় ০৮:৫৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪