কুমিল্লা নগরীর চকবাজার এলাকা থেকে পরিবহনে চাঁদাবাজির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।
পুলিশ জানায়, নগরীর চকবাজার থেকে তেলিকোনাগামী সড়কের উপর অবস্থান করে কিছু লোক যাত্রীবাহী বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করছে। তারা চালকদেরকে হত্যার ভয়ভীতি দেখিয়ে যানবাহনের গতিরোধ করে অবৈধ রশিদের মাধ্যমে চাঁদা আদায় করছে। এমন অভিযোগে চকবাজার তেরীপট্টি এলাকায় সড়কের উপর থেকে চাঁদা আদায়ে নিয়োজিত থাকা তিনজনকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ এক হাজার ৯৬০ টাকাসহ চাঁদা আদায়ের বিভিন্ন ভুয়া রশিদ বই জব্দ করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি, কুমিল্লাঃ 





















