ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

চুয়াডাঙ্গায় পরিত্যক্ত মোটরসাইকেলে মিললো ৭ কেজি ভারতীয় রুপার গহনা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেলে অভিনবকায়দায় লুকিয়ে রাখা ৮ প্যাকেট (৭কেজি ৩গ্রাম) ভারতীয় রুপার গহনা উদ্ধার করেছে ডিবি পুলিশ। তবে এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়েছে চোরাকারবারি।

মঙ্গলবার বেলা ১১টার দিকে দামুড়হুদা বাসষ্ট্যান্ড এলাকা থেকে এই গহনা উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারেন, দর্শনা-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়ক দিয়ে
একটি মাদকের বড় চালান পাচার হবে। এমন সংবাদের ভিত্তিত্বে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় বেলা ১১টার দিকে।
একজন ব্যক্তি মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গার দিকে যেতে দেখলে তার গতিরোধ করে। এসময় মোটরসাইকেল চালক ডিবি পুলিশের উপস্থিতি টেরপেয়ে মোটরসাইকেল
ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ও সাংবাদিকদের উপস্থিতিতে মোটরসাইকেল তল্লাশী করে ডিবি পুলিশ।
অভিনব কায়দায় লুকানো মোটরসাইকেলের সাইড কভার ও সীটের নীচে লুকিয়ে রাখা স্কসটেপ দিয়ে মোড়ানো ৮টি প্যাকেট উদ্ধার করে। তখন একটি প্যাকেট খুললে তাতে রুপার গহনা মেলে। পরে বাকি প্যাকেট গুলো খুলে মোট
(৭কেজি ৩গ্রাম) ভারতীয় রুপার গহনা উদ্ধার করা হয়।

যার আনুমানিক মূল্য ৮লক্ষ ৪০ হাজার টাকা। এবিষয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে উদ্ধারকৃত গহনা ট্রেজারী অফিসে জমা দেওয়ার
কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিবি ওসি ফেরদৌস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় পরিত্যক্ত মোটরসাইকেলে মিললো ৭ কেজি ভারতীয় রুপার গহনা

আপডেট সময় ০৭:১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪