ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

চৌদ্দগ্রামে ৯ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

বিশেষ পন্থায় ইয়াবা পাচারের সময় কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ হাজার ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোঃ আলমগীর হোসেন জানান, রোববার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পৌরসভাধীন লাকসাম রোড নামকস্থানে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান যোগে মাদক পাচার হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ চেক পোস্ট বসিয়ে একটি কাভার্ডভ্যান (ঢাকামেট্রো-ট-২৪-০৫৩৪) গতিরোধ করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যান চালক ও তার সহকারী পালিয়ে যাওয়া চেষ্টা করলে ধাওয়া করে তাদেরকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক কাভার্ডভ্যানের চেসিসের নিচে বিশেষ পন্থায় পাইপের ভিতরে লুকানো অবস্থায় ৯ হাজার ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ সময় কাভার্ডভ্যানের চালক বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দাইমুল্যা গ্রামের মৃত ইউনুছ মন্ডলের ছেলে জহরুল ইসলাম (৪৫) ও সহকারী একই উপজেলার শিহালী হাজীপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মিন্টু মিয়াকে (৪২) আটক করে। এ সময় তাদের থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ ৪১ হাজার ৪৪০ টাকা উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়’।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

চৌদ্দগ্রামে ৯ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

আপডেট সময় ০৬:১০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪