ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউটমুক্ত রামপাল গঠনে সাংবাদিকদের অঙ্গীকারনামা স্বাক্ষর বড়লেখা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে আদালতে হামলার ঘটনাস্থল পরিদর্শনে নুরুল ইসলাম বুলবুল এমপি এসএসসিতে চমক রংপুরের জানপুর মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের নীলফামারীর সৈয়দপুরে দুদক মামলার আসামিই এখন তদন্ত কর্মকর্তা ফুলবাড়ীয়ায় পুকুর প্রকল্পে বিস্তর অনিয়মের অভিযোগ বেসিক ব্যাংকের ১৭৩ নিয়োগে অনিয়মের অভিযোগ রাজউক জোন-৪ পরিচালক সালেহ আহমেদ জাকারিয়াকে ঘিরে অনিয়ম-দুর্নীতি

ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় ডা. প্রান গোপাল দত্ত ‘আমাকে একটা ভোট দিন আগামী পাঁচ বছর নিরাপদে থাকবেন’

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত বলেছেন- ‘চান্দিনায় পূর্বে অনেক চাঁদাবাজি হয়েছে। প্রত্যেক বাজার থেকে প্রতি দোকানির কাছ থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদা তোলা হতো। বিগত সময়ে অনেক চাঁদাবাজ সৃষ্টি হয়েছে। তাদের আর সুযোগ দেওয়া হবে না। আপনারা আমাকে নৌকায় একটি ভোট দেন, আগামী পাঁচ বছর নিরাপদ থাকবেন।’

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চান্দিনা বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাধীনতা পদক প্রাপ্ত খ্যাতনামা এই চিকিৎসক আরো বলেন- ‘প্রয়াত সাংসদ আশরাফ ভাই একজন ভালো মানুষ ছিলেন। কিন্তু তাঁর সময়ে জহির মুন্সী ও গিয়াস উদ্দিনের মতো চাঁদাবাজ সৃষ্টি করলো কে ? আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আমি দুই বছরের জন্য ক্ষমতায় এসে চান্দিনায় চাঁদাবাজি ও সিএনজি’র অবৈধ জিবি বন্ধ করেছি। এখন চান্দিনার ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে ব্যবসায় করছে। কারো কাছ থেকে কেউ চাঁদা নিচ্ছে না। আমি আপনাদের একটা কথা বলছি, আপনাদের ব্যবসায়ের নিশ্চয়তা আমার।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিসি আরো বলেন – ‘আমি নৌকার মনোনয়ন পাওয়ার পর থেকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বিভিন্ন জায়গায় নির্বাচনী অফিস ভাংচুর ও আমার সমর্থকদের উপর অতর্কিত হামলা করছে। আমি নির্বাচন কমিশন কে বিষয়গুলো জানিয়েছি।সকল অপচেষ্টা মোকাবেলা করে আগামী ৭ জানুয়ারী নির্বাচনে ভোটাররা নৌকা প্রতীকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিবেন।’

মতবিনিময় সভায় চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এরশাদ আলী ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, পৌর কাউন্সিলর আক্তার আহমেদ নাদিম, সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম, কীটনাশক ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী শামীম হোসেন, চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি কাউন্সিলর দুলাল মিয়া, মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি বাহারুল ইসলাম, মেডিসিন ব্যবসায়ী সমিতির সভাপতি তপন দত্ত, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক লীগ সভাপতি মনির খন্দকার, চান্দিনা পৌর সিএনজি স্টেশনের ইজারাদার আবু মুছা জনি, মো. আবদুর রাজ্জাক প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় ডা. প্রান গোপাল দত্ত ‘আমাকে একটা ভোট দিন আগামী পাঁচ বছর নিরাপদে থাকবেন’

আপডেট সময় ১২:০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩