ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

নড়াইল-১: স্বামী নৌকার প্রার্থী-স্ত্রী স্বতন্ত্র

নড়াইল-১ আসনে স্বামী বর্তমান এমপি বি এম কবীরুল হক মুক্তির বিপক্ষে দাড়িয়েই থাকলেন স্ত্রী চন্দনা হক।

রবিবার (১৭ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও স্বামীর বিপক্ষে স্ত্রী মনোনয়ন প্রত্যাহার করেননি। এই আসনে আরো যারা প্রার্থী হিসেবে থাকছেন তারা হলো জাতীয় পার্টির মো.মিল্টন মোল্যা, ওয়ার্কার্স পাটির মো.নজরুল ইসসলাম, তৃনমূল বি এনপি’র শ্যামল চৌধুরী,জাতীয় পার্টি-জেপি’র শামিম আরা পারভীন (ইয়াসমীন)।

এদিকে নড়াইল-২ আসনে আ.লীগের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা’র প্রতিদ্বন্দী হিসেবে থাকছেন জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান,ওয়ার্কার্স পাটির শেখ হাফিজুর রহমান, গণফ্রন্ট এর লতিফুর রহমান,ইসলামী ঐক্যজোট-আই ও জে মো.মাহাবুবুর রহমান, এনপিপি র মো.মনিরুল ইসলাম। এই আসন থেকে জাকের পার্টির মো.মিজানুর রহমান ১৭ ডিসেম্বর দুপুরে প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

এছাড়া আওয়ামীলের বিদ্রোহী প্রার্থী সৈয়দ ফয়জুল আমির এর প্রার্থীতা বাতিল হওয়ায় তিনি হাইকোর্টে আবেদন করেছেন বলে জানা গেছে।

জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেবল নড়াইল-২ আসনের জাকের পার্টির প্রার্থী মো.মিজানুর রহমান মনোনয়ন প্রত্যাহার করেছেন। নড়াইল-১ আসনে ৬ এবং নড়াইল-২ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

স্বামীর বিরুদ্ধে নিজে প্রার্থী থাকার বিষয়ে কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হক বলেন, এ বিষয়ে এখন কোন কথা বলবো না, যা বলার ১৯ তারিখে আপনাদের সকলকে ডেকে বলবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

নড়াইল-১: স্বামী নৌকার প্রার্থী-স্ত্রী স্বতন্ত্র

আপডেট সময় ০৭:৫০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩