ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

কাতার বিশ্বকাপের ঠিক আগে ভারতীয় কোম্পানির দূত হলেন মেসি

কাতার বিশ্বকাপের আর বাকি মাত্র ১৫ দিন। ঠিক এই সময় ভারতীয় কোম্পানির সঙ্গে যুক্ত হলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ভারতীয় ই-লার্নিং অ্যাপ বাইজুসের গ্লোবাল অ্যাম্বাসেডর হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। 

উল্লেখ্য, মেসিই সংস্থাটির প্রথম গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সম্প্রতি বাইজুসের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। সবার জন্য শিক্ষাকে সুনিশ্চিত করতে কাজ করছে এই সংস্থা। এমনটাই জানান হয়েছে এই বিবৃতিতে। খেলাধুলোর ক্ষেত্রে বিরাট অবদান থাকায় লিওনেল মেসিকেই বেছে নিয়েছে এই সংস্থা।

বাইজুসের সহ-প্রতিষ্ঠাতা দিব্য গোকুলনাথ বলেন, ‘আমরা আমাদের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে লিওনেল মেসিকে পেয়ে সম্মানিত বোধ করছি এবং আমরা রোমাঞ্চিতও। তিনি সাধারণ জায়গা থেকে উঠে এসে এখন পর্যন্ত সবচেয়ে সফল ক্রীড়া ব্যক্তিদের একজন হয়ে উঠেছেন।’

বাইজুসও ভিন্ন ভিন্ন ক্ষেত্রের ‘মেসিদের’ গড়ে ওঠার ক্ষেত্র তৈরি করে দিতে চায়, জানান গোকুলনাথ। বলেন, ‘এমন সুযোগই বাইজুসের সবার জন্য শিক্ষা প্রকল্প তৈরি করতে চায়। বর্তমানে প্রায় ৫০ লক্ষ শিশুকে এর আওতায় নিয়ে আসাই লক্ষ্য সংস্থার।’

আসছে কাতার বিশ্বকাপের পৃষ্ঠপোষক হয়েছে বাইজুস। শুধু তাই নয়, ভারতের ক্রিকেট দলকেও পৃষ্ঠপোষকতা দেয় এই সংস্থা। বিবৃতিতে বলা হয়েছে, ‘আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে লিওনেল মেসি ২০২২ সালের ফিফা বিশ্বকাপ জয়ের জন্য ঝাঁপিয়ে পড়বেন। এর পাশাপাশি তাকে বাইজুসের সবার জন্য শিক্ষা প্রকল্পের প্রচারে দেখা যাবে।’

বাইজুসের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ খুশি মেসিও। তিনি বলেন, ‘উচ্চ মানের শিক্ষা জীবনকে বদলে দেয়, এবং বাইজুস বিশ্বব্যাপী লক্ষ লক্ষ শিক্ষার্থীর কর্মজীবনের পথ পাল্টে দিয়েছে। আমি আশা করি, তরুণ শিক্ষার্থীদের শীর্ষে পৌঁছাতে এবং থাকতে অনুপ্রাণিত করবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের ঠিক আগে ভারতীয় কোম্পানির দূত হলেন মেসি

আপডেট সময় ০৯:৩৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২