ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

বাংলাদেশের ম্যাচ নিয়ে আইসিসির বিরুদ্ধে আঙুল তুললেন আফ্রিদি

ভারতের সঙ্গে ম্যাচ মানেই যেন নতুন বিতর্কের রসদ! মাঠের ক্রিকেটের ঘটনার সঙ্গে সোশ্যাল মিডিয়া-সব জায়গাতেই অন্যরকম একটা উন্মাদনা ছুঁয়ে যায়। অ্যাডিলেড ওভালে বুধবারের ম্যাচের পরও দেখা মিলল সেই একই দৃশ্যের! বিশেষ করে ভারতের ফেক ফিল্ডিং আর বৃষ্টির পর ভেজা মাঠে খেলা শুরু নিয়ে উত্তাল চারপাশ। এবার সেই আগুনে যেন ঘি ঢাললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

পাকিস্তানের ‘সামা টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি জানালেন, দেখাই যাচ্ছিল যে মাঠ ভেজা। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। ভারত সেমিফাইনালে যেতেই নাকি এমন সব সিদ্ধান্ত আম্পায়ারদের, এমনটাই দাবি তারকা এই অলরাউন্ডারের।

আফ্রিদি আরো বলেন, ‘আমি জানি কী হয়েছিল। এত সময় ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি থামার পরই খেলা খুব দ্রুতই শুরু করা হয়। ভারত খেললে আইসিসি চাপে থাকে। কারণ এর সঙ্গে অনেক কিছুই জড়িত।’ ম্যাচে ব্যাট হাতে আলো ছড়ানো লিটন দাসের প্রশংসা করতেও ভুলেননি আফ্রিদি। বলেছেন, ‘লিটন দারুণ খেলেছে। ইতিবাচক ক্রিকেট খেলেছে। ৬ ওভার শেষে মনে হয়েছে সামনের ২-১ ওভারে বাংলাদেশ যদি উইকেট না হারায়, তাহলে তারা ম্যাচ জিতবে। সব মিলিয়ে বাংলাদেশ দারুণ খেলেছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের ম্যাচ নিয়ে আইসিসির বিরুদ্ধে আঙুল তুললেন আফ্রিদি

আপডেট সময় ১২:৩০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২