ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বিএনপি আগুন নিয়ে নেমেছে, পাহারায় থাকতে হবে: কাদের

ঢাকা: আন্দোলনের নামে যারা প্রতারণা করে তাদের হাতে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৷ তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, বিএনপি আগুন নিয়ে নেমেছে৷ আমাদের ভয় পেলে চলবে না, পাহারায় থাকতে হবে।

সোমবার (৬ নভেম্বর) ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের এ কথা বলেন ৷

তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম নির্বাচনী জনসভা সিলেট থেকে শুরু হবে।

সেখানে আপনারা দলে দলে যোগ দেবেন। এসময় তিনি ভার্চুয়ালি সিলেটের বালাগঞ্জে বড়ভাঙা সেতুর নির্মাণকাজের উদ্বোধন করবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে যারা প্রতারণা করে তাদের হাতে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার নিরাপদ নয়। যে যেটাই করুক।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিবৃতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বলা হচ্ছে, জেলে থাকা আট হাজার নেতা-কর্মীকে (বিএনপি) মুক্তি দেওয়ার জন্য। তারা আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা তাদের বক্তব্যে নিন্দা জানাতে পারি না, তবে তাদের তথ্যে ঘাটতি আছে। তারা খোঁজখবর নিয়ে বক্তব্য দেবে এবং বক্তব্য সংশোধন করবে। আমরা তাদের সঙ্গে ঝগড়ায় জড়াতে চাই না। আমরা বাংলাদেশেও ঝগড়া চাই না।

তিনি বলেন, নির্বাচন পর্যন্ত আমরা সতর্ক পাহারায় থাকবো। দেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা চোরাগোপ্তা হামলায় আতঙ্কিত নই, আমরা ভয় পাই না। পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

বিএনপি আগুন নিয়ে নেমেছে, পাহারায় থাকতে হবে: কাদের

আপডেট সময় ০২:৩৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩