ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ হোলিস্টিক হোম বিল্ডার্সের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন স্থগিত রাজউকের ১,৪১৩ প্লট নিয়ে তদন্ত, স্থগিত ১,০৭৪টির কার্যক্রম ‘বিরিয়ানির ভাগ’ দিতে নারাজ বিএনপি: রাশেদ খাঁন দুই বছর লভ্যাংশ নেই মার্কেন্টাইল ব্যাংকে, ব্যাংকের টাকায় বিদেশ ঘুরছেন এমডি মতিউল হাসান চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব ঢাকা সাংবাদিক সমবায় সমিতি সভাপতি রানা, সম্পাদক বারী, যুগ্ম সম্পাদক কামাল নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী

সকালের অফিসযাত্রায় প্রচণ্ড ভিড়, বিকেলেও মতিঝিলে মেট্রোরেল চান যাত্রীরা

ঢাকা: রাজধানীর উত্তরা উত্তর থেকে মতিঝিল স্টেশনে প্রথন দিনের মতো যাত্রী নিয়ে চললো দেশের প্রথম মেট্রোরেল। ২০ কিলোমিটারের এ পথ যেখানে বাসে যেতে দুই থেকে আড়াই ঘণ্টা লাগে, সেখানে মেট্রোরেল নিয়ে এলো মাত্র ৩০ মিনিটে।

রোববার (৫ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে মিরপুর থেকে মতিঝিলের উদ্দেশে মেট্রোরেলে ওঠেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী শহিদুল ইসলাম। এ সময় বাংলানিউজকে তিনি বলেন, ‘আগে মিরপুর-১০ থেকে অফিস যেতে সময় লাগতো এক থেকে দেড় ঘণ্টা, এখন মাত্র ১৫ মিনিটেই পৌঁছে যাচ্ছি। ’

মেট্রোরেলে এসে মতিঝিল স্টেশনে নামা যাত্রী মাহবুব হোসেন বলেন, ‘সকাল ৮টা ৩০ মিনিটে ট্রেনে উঠেছিলাম কাজীপাড়া স্টেশন থেকে। ট্রেনটিতে আজকে অনেক মানুষ দেখেছি। সবার মুখেই ছিল স্বস্তির হাসি। ’

এ দুই যাত্রী জানান, অফিসযাত্রায় যানজটের দীর্ঘ ভোগান্তি কমে আসায় যে সময় বাঁচছে সেটা পরিবার-স্বজনদের দিতে পারবেন তারা। এতে জীবনে স্বস্তি আসবে বলেও অভিমত তাদের।

এদিকে ঢাকায় আজ রোববার শুরু হয়েছে বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধে। অবরোধের কারণে গণপরিবহন চলাচল সীমিত থাকায়ও বাড়তি চাপ দেখা গেছে মেট্রোরেলে।

মতিঝিল-উত্তরা রুটে চলবে ৪ ঘণ্টা, সময় বাড়ানোর দাবি
সংশ্লিষ্টদের তথ্য অনুসারে, মেট্রোরেল শুরুতে মতিঝিল-উত্তরা রুটে চলবে চার ঘণ্টা। এই রুটে ট্রেন সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করবে। যদিও আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত অংশে চলাচল করবে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত চলাচলের সময় নিয়ে আক্ষেপ করেছেন এ এলাকার যাত্রীরা। সকালের মতো বিকেলের অফিস শেষের সময়ও মতিঝিলে মেট্রোরেল চালানোর দাবি তাদের।

এখানকার বাসা থেকে মিরপুরের একটি আইটি প্রতিষ্ঠানে অফিস করেন ফজলেহ রাব্বি পিউল। তিনি বাংলানিউজকে বলেন, মেট্রোরেল হওয়ায় এখন হয়তো আধাঘণ্টার মধ্যেই বাসা থেকে অফিসে পৌঁছাতে পারবো।

বিকেলে মতিঝিলে মেট্রোরেল চলাচল না করায় ক্ষোভ জানিয়ে তিনি বলেন, মেট্রোরেল শুধু সকালের শিফটে চালু হচ্ছে । তাই দেখা যাচ্ছে যে ফেরার পথে ওই আগের মতোই ধকল সয়ে পৌঁছাতে হবে।

অবশ্য মেট্রোরেলের কর্মকর্তাদের ভাষ্যে, উত্তরা থেকে আগারগাঁও অংশের মতোই মতিঝিল অংশে ধীরে ধীরে চলাচলের সময় বাড়ানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ

সকালের অফিসযাত্রায় প্রচণ্ড ভিড়, বিকেলেও মতিঝিলে মেট্রোরেল চান যাত্রীরা

আপডেট সময় ১১:৫৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩