ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

শর্ত পূরণে ব্যর্থ ট্যানারি প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিলের সুপারিশ

ঢাকা: ট্যানারি শিল্পের যেসব প্রতিষ্ঠান শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, সেসব প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিলের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. শাহাব উদ্দিন, নাজিম উদ্দিন আহমেদ ও খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশ নেন।

ন্যাশনাল হারবেরিয়ামের কার্যক্রম, সীসার দূষণ, বায়ুদূষণের জন্য জরিমানা হালনাগাদকরণ, বনভূমি উদ্ধারের সর্বশেষ অবস্থা, কপ সম্মেলনের প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তন ট্রাস্টের চলমান প্রকল্পের বাস্তবায়ন অবস্থা সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

২০১৮ সালে ট্যানারি শিল্পের যেসব প্রতিষ্ঠানকে শর্ত সাপেক্ষে অবস্থানগত ছাড়পত্র দেওয়া হয়েছিল, কিন্তু তারা শর্ত পূরণ না করায় অবস্থানগত ছাড়পত্র বাতিল করার জন্য কমিটির মাধ্যমে বৈঠকে সুপারিশ করা হয়।

বৈঠকে এনফোর্সমেন্ট কার্যক্রম বা মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণকারী ব্যক্তিকে প্রণোদনা দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা দেওয়ার জন্য কমিটির মাধ্যমে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে সীসার দূষণ রোধে প্রচার প্রচারণা বাড়ানোসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যৌথ কাজের জন্য কমিটি সুপারিশ করে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান, প্রধান বন সংরক্ষক, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালকসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

শর্ত পূরণে ব্যর্থ ট্যানারি প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিলের সুপারিশ

আপডেট সময় ০৪:৩৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩