ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

অবরোধের প্রতিবাদে মহাসড়কে চান্দিনায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

কুমিল্লার চান্দিনায় বিএনপির ডাকা তিন দিনের অবরোধের প্রতিবাদে মিছিল, শান্তি ও উন্নয়ন সমাবেশ করে চান্দিনা পৌর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২রা নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও চান্দিনা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চান্দিনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তৃতা করেন আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, গত ১৫ বছরে দেশরত্ম জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দেশের জনগণ এখন নির্বাচনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা সরকারকে আবারো ক্ষমতায় আনতে উন্মুখ হয়ে আছে। আগামী নির্বাচন নস্যাৎ করতে বিএনপি জামায়াত অপ:তৎপরতা চালিয়ে যাচ্ছে। নির্বাচনে পরাজয়ের ভয়ে ধ্বংসাত্মক কর্মকান্ডের পথ বেছে নিয়েছে তারা। গত ২৮ অক্টোবরে তারেক-ইশরাক-সোরোয়ার্দীদের ‘বাইডেনের ভুয়া উপদেষ্টা’ নাটকে বিএনপির আন্দোলন হাসি-কৌতুকে পরিণত হয়েছে’।

তারা বলেন, বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় দেশের উন্নয়ন এবং গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নেই।

এসময় মুঠোফোনে প্রধান অতিথির বক্তৃতা করেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত এমপি। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন মোসলেম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা সম্পাদক মো. নজরুল ইসলাম সুমন, আওয়ামী লীগ নেতা আমির হোসেন চৌধুরী লিটন, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল গাফ্ফার, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ সেলিম প্রধান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফয়সাল বারী মুকুল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন সোহাগ, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, কেরনখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূইয়া, এতবারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ, শুহিলপুর ইউপি চেয়ারম্যান মো. আবু বক্কর, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. আবু কাউছার, মৎসজীবী লীগ সাধারণ সম্পাদক মো. জালাল মেম্বার, উপজেলা ছাত্রলীগ আহবায়াক মাহফুজুর রহমান টিপু। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

অবরোধের প্রতিবাদে মহাসড়কে চান্দিনায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৩:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩