ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে ‘জাদুর ডায়েরি’ ও ২৩ দালালের সিন্ডিকেট: ঘুষ ছাড়া নড়ে না ফাইল খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা অনুষ্ঠিত স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী  পদে পদে কোটি টাকা খরচ করেন ভারপ্রাপ্ত সবিচ আবুল হাছানাত হুমায়ুন কবীর বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ

আশুলিয়ায় ক্ষণে ক্ষণে সড়কে নামছেন বিক্ষুব্ধ শ্রমিকরা

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে ক্ষণে ক্ষণেই সড়কে নামছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। তবে পুলিশ তাদের পানি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

সোমবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া থেকে ছয়তলা পর্যন্ত কয়েকটি কারখানার শ্রমিক সড়কে নেমে আসেন। বেলা ১১টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

পরে সড়ক অবরোধ এবং সড়কে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন শ্রমিকরা। তাদের নিয়ন্ত্রণ করতে কাজ করছে আশুলিয়া থানা পুলিশ ও শিল্পী পুলিশ-১ এর শতাধিক সদস্যরা। এছাড়া সাঁজোয়া জানসহ জলকামান আছে সেখানে।

দেখা গেছে, ছয়তলা অংশে শ্রমিকরা নামলে কয়েক রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। উলটো শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। অন্য দিকে ছয়তলার ঘটনার পর পরই জামগড়া থেকে শ্রমিকরা নামেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। সড়কে যেন যান চলাচল স্বাভাবিক রাখা যায় সেটাই নিশ্চিত করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক

আশুলিয়ায় ক্ষণে ক্ষণে সড়কে নামছেন বিক্ষুব্ধ শ্রমিকরা

আপডেট সময় ১২:০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩