ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি আমদানিতে নসরুল হামিদের সিন্ডিকেট সচিবের ভুয়া ভাই সেজে লাখ লাখ টাকা হাতিয়ে স্ত্রী নিয়ে উধাও ‘দালাল মনির’ বোরহানউদ্দিনে গভীর রাতে চকলেট বোমা বিস্ফোরণ, সিসিটিভিতে ধরা পড়ল তিনজন হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার চাবুক মারা হলো ইরানি গায়িকাকে তিন নির্বাহী পদ কুক্ষিগত করে বেপরোয়া ডিপিডিসির রবিউল সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা অনুচিত ও অন্যায়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ চতুর্থ সভা তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী চকরিয়ায় ওসি আরিফুর রহমানের ঘুষ ও মামলা বাণিজ্য, সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আস্থাভাজনকে ঘিরে নানা প্রশ্ন ‘উপরের লোকজন ঠিক আছে, শুধু টাকা দাও’—ঘুষে টাকায় ঢাকার গদি ধরে রেখেছেন শামসুল গণপূর্তের আরেফীন

বিএনপির সঙ্গে আর সংলাপের সুযোগ নেই: ওবায়দুল কাদের

ঢাকা: বিএনপির সঙ্গে সংলাপের আর সুযোগ নেই মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সে পথ বিএনপি রুদ্ধ করেছে।

রোববার (২৯ অক্টোবর) বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গতকালকের ঘটনায় সংলাপের পথ একেবারেই রুদ্ধ হলো কি না? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এদের সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই। সে পথ বিএনপি রুদ্ধ করেছে। আগ বাড়িয়ে আমরা কোনো সংলাপ করবো না। তারা যে ৪টি শর্ত দিয়েছে তা মানা সম্ভব নয়।

বিএনপির এই নাশকতাকে আওয়ামী লীগ কিভাবে দেখছে? এর জবাবে তিনি বলেন, আমরা আমাদের অবস্থান আগেই পরিষ্কার করেছি। আমরা কারো সঙ্গে সংঘাতে যাবো না। আমরা সংঘাত কেন করবো। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। এজন্য আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছি। তারা আমাদের ওপর হামলে পড়লে পরিস্থিতি যা বলবে তাই করবো। এখনো বিএনপিকে বলবো, এই সহিংসতার পথ পরিহার করে শান্তিপূর্ণ নির্বাচনে আসুন। ক্ষমতার পরিবর্তন যদি আপনারা চান, তাহলে নির্বাচনে আসুন। যেখানে সরকার প্রধান থাকবেন শেখ হাসিনা। আন্দোলনের নামে নির্বাচন প্রক্রিয়া আপনারা ভণ্ডুল করবেন সেটা হবে না।

নির্বাচনকালীন সরকারে বিএনপির আসার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, তারা কিভাবে সরকারে অংশ নেবেন। সবাইতো পদত্যাগ করেছেন। সরকারে অনির্বাচিত কেউ আসার সুযোগ নেই।

গতকাল রাজনৈতিক সমাবেশে যে সহিংসতা হয়েছে, এরপর সরকার এই ধরনের জনসমাগমের আর সুযোগ দেবে কি না? এর জবাবে তিনি বলেন, রাস্তায় সমাবেশ না করা, এটা আমাদের নীতি। দু’একটি ছাড়া সবগুলোই আমরা মাঠে করেছি। তবে খুব কম আমরা রাস্তায় সমাবেশ করেছি। তাছাড়া আমরা সমাবেশগুলো আমাদের পার্টি অফিসের সামনে করি।

জামায়াতের সঙ্গে আপসের সুযোগ আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে সরকার জামায়াতের বাঘা বাঘা নেতাদের বিচার করলো সেখানে সরকারের সততা নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাহজাহান খান, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন ও আহমেদ হোসেন, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপিসহ কেন্দ্রীয় কমিটির সম্পাদকীয় ও সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলএনজি আমদানিতে নসরুল হামিদের সিন্ডিকেট

বিএনপির সঙ্গে আর সংলাপের সুযোগ নেই: ওবায়দুল কাদের

আপডেট সময় ১০:১৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩