সংবাদ শিরোনাম ::
ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১ সংসদ সদস্যের সময় চাওয়ায় স্পিকার বললেন বাকি চাহিয়া লজ্জা দেবেন না’ চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় মাদক থেকে বাঁচতে নিজেদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে : সেনাপ্রধান লালমনিরহাটে মাদক কারবারীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলবাড়ীতে ১৫ কোটি টাকার হাঁড়িভাঙা আম বেচাকেনার সম্ভাবনা রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

কুমিল্লা নগরীতে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া , ১২ নেতাকর্মী আটক

কুমিল্লায় হরতালের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া, লাঠিপেটা, টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে আটটার দিকে কুমিল্লা নগরীর চকবাজার কাসারিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের ধাওয়ায় বিএনপি’র অন্তত ১৫ নেতাকর্মী আহত এবং প্রায় ১২ নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

রোববার দেশব্যাপী বিএনপির ডাকা হরতালের সমর্থনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের নেতৃত্বে একটি মিছিল নগরীর কান্দিরপাড় এলাকা হয়ে রাজগঞ্জ দিয়ে চকবাজারে পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশ মিছিলকারীদের লাঠিপেটা ও টিয়ারসেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হন অন্তত ১৫ নেতা কর্মী। এ সময় পুলিশ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আলী আক্কাসসহ ১২ নেতাকর্মীকে আটক করে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, নগরীর চকবাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়ার ঘটনায় এক পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১

কুমিল্লা নগরীতে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া , ১২ নেতাকর্মী আটক

আপডেট সময় ১২:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩