ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী ৫ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা শাহজালাল মাজারের দানবাক্সে ৭০ লাখ ৮৮ হাজার টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা জোয়ারের স্রোতে ভেসে গেছে যোগাযোগ, ব্রিজের অভাবে বিপাকে হাসাননগরের মানুষ কালিহাতীতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ২৫ দেশে কাজী ফিরোজের সফর, সরকারি দায়িত্ব নিয়ে উঠছে নানা প্রশ্ন রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লায় মোবাইল কোর্টে হামলার চেষ্টার অভিযোগ, যুবকের ৭ দিনের কারাদণ্ড নওগাঁর মহাদেবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ রানা গ্রেপ্তার লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

পুলিশ সদস্যকে কুপিয়ে মেরেছেন ছাত্রদল নেতা: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: রাজধানীতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় মো. আমিরুল ইসলাম পারভেজ নামে এক পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তাকে ছাত্রদলের এক নেতা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। সংঘর্ষ চলাকালে পুলিশ অনেক ধৈর্য্য দেখিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। দিনভর সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিতে হাসপাতালটিতে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় নিহত আমিরুল ইসলাম পারভেজের মরদেহের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন মন্ত্রী এবং তার স্বজনদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে ছবি আছে, প্রমাণ আছে। পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ছাত্রদলের এক নেতা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ’

সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ওই সময় পুলিশ অনেক ধৈর্য্য দেখিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনের গেট ভেঙেছে তারা। এখনো তারা গাড়িতে অগ্নিসংযোগ করছে। (রোববার) হরতাল ডেকেছে। জনগণের জানমালের ক্ষতি পুলিশ বরদাশত করবে না। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। ’

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী ৫ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

পুলিশ সদস্যকে কুপিয়ে মেরেছেন ছাত্রদল নেতা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৭:১০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩