ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

রোববার সারা দেশে শান্তি সমাবেশ করবে আ.লীগ

ঢাকা: আগামীকাল রোববার (২৯ অক্টোবর) সারা দেশে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ৷ দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কর্মসূচি ঘোষণাকালে বলেন, ‘হরতাল এখন ভোঁতা অস্ত্র৷ এ অস্ত্রে কোনো কাজ হবে না। আমরা শান্তি চাই।

এজন্য সারা দেশে আগামীকাল শান্তি সমাবেশ করবো৷’
শনিবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে কাদের এ কর্মসূচির ঘোষণা দেন৷

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি খুনি ও সন্ত্রাসীর দল৷ তারা আজকে তাদের পুরনো চেহারায় ফিরে এসেছে৷ এদের বিরুদ্ধে খেলা হবে৷ এদের কোনো ছাড় নেই ক্ষমা নেই, প্রতিহত করা হবে ৷

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ‘এক দফা’ দাবিতে আন্দোলনরত বিএনপি শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে মহাসমাবেশ ডেকেছিল৷ এই কর্মসূচির মাধ্যমে সরকারকে দাবি মেনে নিতে বাধ্য করতে রাজধানীতে বিশৃঙ্খলা ও ধ্বাংসাত্মক কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি ছিল বলে আওয়ামী লীগের আশঙ্কা ছিল৷ যে কোনো পরিস্থিতি প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নামেে ৷ এরই অংশ হিসেবে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ এ সমাবেশ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা।

এদিকে, বিএনপির ওই সমাবেশ চলাকালে সংঘর্ষ শুরু হলে পুলিশ নয়াপল্টন এলাকা থেকে নেতা-কর্মীদের সরিয়ে দেয়। ওই হট্টগোলের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

রোববার সারা দেশে শান্তি সমাবেশ করবে আ.লীগ

আপডেট সময় ০৬:০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩