ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে ‘জাদুর ডায়েরি’ ও ২৩ দালালের সিন্ডিকেট: ঘুষ ছাড়া নড়ে না ফাইল খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা অনুষ্ঠিত স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী  পদে পদে কোটি টাকা খরচ করেন ভারপ্রাপ্ত সবিচ আবুল হাছানাত হুমায়ুন কবীর বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

ঢাকা: আওয়ামী লীগের শান্তি ও উন্নয়নের সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ শুরু হয়।

আওয়ামী লীগের নেতাকর্মী সমাবেশস্থলে সমবেত হয়েছেন। নেতাকর্মীদের ঢল এখনো অব্যাহত আছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বড় বড় মিছিল নিয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা এসে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমবেত হচ্ছেন। দলের কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে মঞ্চে অবস্থান নিয়েছেন।

সমাবেশকে কেন্দ্র করে গুলিস্তান, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, জিরো পয়েন্ট, সচিবালয়, পুরানা পল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও অনেকে বাঁশের লাঠি হাতে নিয়ে সমাবেশে এসেছেন।

সমাবেশে প্রধান অতিথি সিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

অন্যদিকে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলনরত বিএনপি একই দিনে রাজধানীর নয়পল্টনে মহাসমাবেশ করছে। বিএনপি তাদের দাবি মেনে নিতে বাধ্য করতে রাজধানীতে বিশৃঙ্খলা ও ধ্বাংসাত্মক কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি নিয়েছে বলে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা আশঙ্কা করছেন।

তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। এরই অংশ হিসেবে রাজধানী বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগও সমাবেশ করছে। বড় ধরনের জনসমাগম ঘটানোর ঘোষণা দিয়েছে দলটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি

আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

আপডেট সময় ০২:৫৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩