ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী নীলফামারী কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় যেকোনো দিন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী সার নিতে এসে দিন শেষ, রংপুরে খোলা বাজারে সার সরবরাহের দাবি মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মহারাষ্ট্রের হাসপাতালে একদিনে ২৪ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে একদিনে ২৪ জনের প্রাণহানির চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।

জানা যায়, তাদের মধ‍্যে ১২ জন সদ‍্যোজাত শিশু। হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই, পর্যাপ্ত পরিমাণে ওষুধ ও কর্মী না থাকার কারণেই এই ঘটনা ঘটেছে। মাত্র ২৪ ঘন্টায় মহারাষ্ট্রের নান্দের জেলায় শংকররাও চৌহান সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ২৪ জনের। এর মধ‍্যে রয়েছে ১২ টি সদ‍্যোজাত শিশু। তাদের মধ‍্যে ৬ জন পুত্র ও ৬ জন কন‍্যা সন্তান। মৃত্যুর কারণ বেশির ভাগ ক্ষেত্রেই সাপের কামড়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে,পর্যাপ্ত ওষুধের জোগান না থাকাতেই এই বিপত্তি। এছাড়াও হাসপাতালের ডিনের বক্তব‍্য, পর্যাপ্ত পরিকাঠামো নেই। ওষুধের জোগান নেই সেই অর্থে কিছুই। স্বাস্থ‍্যকর্মীর অভাব রয়েছে।

প্রসঙ্গত, ৭০ থেকে ৮০ কিলোমিটার দূর থেকে রোগীরা এই হাসপাতালে আসেন। জানা গেছে, ১২ জন বয়স্ক মারা গেছেন, তাঁদের মধ‍্যে ৫ জন পুরুষ ও ৭ জন মহিলা। এই ঘটনায় একনাথ শিন্ডে সরকারকে একহাত নিয়েছে এনসিপি।

দলের মুখপাত্র বিকাশ লোয়ান্ডে বলেছেন, “সরকারের লজ্জা হওয়া উচিত। জাঁকজমক করে উৎসবের বিজ্ঞাপন করা হচ্ছে। অথচ হাসপাতালে ওষুধ নেই। রোগীদের প্রাণ হারাতে হচ্ছে।” ভয়ংকর এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ‍্যে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ

মহারাষ্ট্রের হাসপাতালে একদিনে ২৪ জনের মৃত্যু

আপডেট সময় ০১:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩