ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা নাটোরের লালপুরে আপন ভাইদের হামলায় রক্তাক্ত স্বামী, থানায় অভিযোগ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিসিএস প্রশ্নফাঁস মামলায় আদালতে জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কতা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে: তথ্যমন্ত্রী গত ১৭ বছর শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায়

তৃতীয় টার্মিনালের ৯০ শতাংশ কাজ শেষ, ৭ অক্টোবর উদ্বোধন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

সোমবার (২ অক্টোবর) তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, আমাদের লক্ষ্য ছিল ৯০ শতাংশ কাজ সম্পন্ন করে আংশিক উদ্বোধনে যাওয়া। সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের ৮৯ বা প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, আপনারা জানেন বিগত কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়েছে। এর ফলে আমাদের কাজে ব্যাঘাত ঘটেছে। আমাদের কিছু করার ছিল না। তারপরও আমাদের ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করে এমন একটি অবস্থানে নিয়ে এসেছে যে আমরা আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছে গেছি। আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় টার্মিনালের শুভ উদ্বোধন করবেন।

উল্লেখ্য,হযরত শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনালে বিশ্বের শীর্ষ স্থানীয় আধুনিক বিমানবন্দরগুলোর সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। টার্মিনালটিতে ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকায় ৩৭টি উড়োজাহাজ পার্ক করার স্থান, ১ হাজার ২৩০টি গাড়ি পার্ক করার সুবিধাসহ পার্কিং ভবন, ৬৩ হাজার বর্গফুট জায়গায় আমদানি-রফতানি কার্গো কমপ্লেক্স এবং ১১৫টি চেক ইন কাউন্টার থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ

তৃতীয় টার্মিনালের ৯০ শতাংশ কাজ শেষ, ৭ অক্টোবর উদ্বোধন

আপডেট সময় ০২:২৬:১২ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩