ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ১৬ ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি ফয়সলের মিরপুর মাজার আদর্শ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত বেহাল স্বাস্থ্যসেবায় ভোগান্তিতে রাজশাহীর চারঘাটের মানুষ পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে ভারতের কড়া বার্তা মনোহরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন আত্রাইয়ে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন বাংলাদেশের ভূখণ্ডে আধিপত্যবাদী হস্তক্ষেপ চলবে না: রিজভী চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

অক্টোবরের মধ্যেই সরকারের পতন ঘটানো হবে: ফখরুল

অক্টোবরের মধ্যেই সরকারের পতন ঘটানো হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবর (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদ আয়োজিত ‘জাতীয় শ্রমিক কর্মচারী কনভেনশনে’ তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “সরকার পতনের আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এই লড়াইয়ে সবাইকে থাকতে হবে। এই দানব সরকারকে পরাজিত করতে হবে।”

তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার জনগণকে ভাতে মারছে, পেটে মারছে। তারা দেশের সম্পদ লুট করে বিদেশে নিয়ে যাচ্ছে। দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছে। অপরদিকে মানুষ দরিদ্র থেকে দরিদ্র হচ্ছে।”বিএনপির এই নেতা বলেন, “বাংলাদেশ আজ লুটেরা ও দানবের কবলে পড়েছে। পরপর দুটি নির্বাচনে চুরি করে ডাকাতি করে এই সরকার ক্ষমতা দখল করেছে। দেশের মানুষ আর এই সরকারকে দেখতে চায় না।”

মির্জা ফখরুল বলেন, “দাবি একটাই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সংসদ ভেঙে দিতে হবে, কমিশন পুনর্গঠন করতে হবে।”

তিনি বলেন, “খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। সুচিকিৎসা থেকেও বঞ্চিত করা হচ্ছে।”

বিএনপির মহাসচিব বলেন, “আমাদের বিজয় সুনিশ্চিত। এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার

অক্টোবরের মধ্যেই সরকারের পতন ঘটানো হবে: ফখরুল

আপডেট সময় ১১:০৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩