ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বরগুনার তালতলীতে নদীর তীরে ভেসে এলো বিশাল আকারে মৃত তিমি বড়লেখায় মিথ্যা মামলার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে প্রকৌশলী আতিকুল ইসলাম বেরোবির বিজয়-২৪ হলে আধুনিকায়িত রিডিং রুম ও মসজিদ উদ্বোধন বিএনপি’র কান্ডারী ছাত্রনেতা তপন মাহমুদকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মোহাম্মদপুরবাসী নওগাঁয় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও মদ জব্দ

পাকিস্তানের ইফতিখার খেলবেন সাকিবের বরিশালে

নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে ইতোমধ্যে। শুরু হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। যার প্রভাবে এখন থেকেই শুরু হয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনের কার্যক্রম। সেই তালিকায় সবশেষ ক্রিকেটার হিসেবে নাম যুক্ত হয়েছে ইফতিখার আহমেদের। পাকিস্তানের এই ক্রিকেটার খেলবেন সাকিব আল হাসানের দল ফরচুন বরিশালের হয়ে।

গতকাল সোমবার বরিশাল দল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে ইফতিখারের বরিশালের হয়ে খেলার কথা নিশ্চিত করে। সেখানে তারা লিখেছে, ‘স্বাগতম ইফতিখার আহমেদ। পাকিস্তানি অলরাউন্ডার ইফতেখার আহমেদকে ফরচুন বরিশাল পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।’

এর আগে গতকাল সোমবার সিলেট স্ট্রাইকার্স নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে জিম্বাবুইয়ান ক্রিকেটার রায়ান বার্লকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করে। তারা সেখানে লিখেছে, ‘জিম্বাবুয়ের মিডল অর্ডার ব্যাটসম্যান ও লেগ স্পিনার রায়ান বার্ল এখন স্ট্রাইকার! রায়ান বার্ল বর্তমানে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের হয়ে খেলছেন। আমরা রায়ান বার্লকে আমাদের সিলেট স্ট্রাইকার্স পরিবারে স্বাগত জানাই!’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই

পাকিস্তানের ইফতিখার খেলবেন সাকিবের বরিশালে

আপডেট সময় ০২:১৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২