সংবাদ শিরোনাম ::
সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দুই মাসে ৫০০ কোটি টাকা মুনাফা টিকে গ্রুপের দেশের ৯ অঞ্চলে বৈরী আবহাওয়ার শঙ্কা ববিতে লাগামহীন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে শিক্ষার্থীরা- ব্যহত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম  বড়লেখার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ভারতীয় দুটি এয়ারগান জব্দ বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত নওগাঁয় চু’রির ২৪ ঘণ্টার মধ্যেই স্বর্ণালংকার উদ্ধারসহ আ’টক-১ সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

এসএসসি টেস্ট পরীক্ষার ফল ও ফরম পূরণের তারিখ ঘোষণা

আগামী ২৬ অক্টোবরের মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফল প্রকাশ ও  ৩০ অক্টোবর থেকে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। দেশের সাধারণ অন্য আট শিক্ষা বোর্ডও অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একই নির্দেশনা দেওয়া হয়।

রবিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সংবলিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফরম পূরণের সময়সীমা ও পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

বোর্ড সূত্র জানায়, এসএসসির নির্বাচনী পরীক্ষা শুরু হবে ১ অক্টোবর। চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। স্কুলগুলোকে টেস্ট পরীক্ষার প্রশ্নও সরবরাহ করবে বোর্ড।

বোর্ডের প্রশ্নের বাইরে কোনো স্কুলে পরীক্ষা নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। সময়সূচিতে উল্লেখ না থাকা বিষয়গুলোর প্রশ্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিজ দায়িত্বে প্রণয়ন করতে হবে।

এদিকে, জানানো হয়েছে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের মাত্র ১০ টাকা ফি দিতে হবে। এছাড়া পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা অ্যানালগ ঘড়ি বা নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক

এসএসসি টেস্ট পরীক্ষার ফল ও ফরম পূরণের তারিখ ঘোষণা

আপডেট সময় ০১:১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩