ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

ঢাকায় আজ আ.লীগ-বিএনপির সমাবেশ

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকার দুই প্রবেশমুখে আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সমাবেশ করবে বিএনপি। এর একটি হবে ধোলাইখালে এবং অপরটি ঢাকার অদূরে আমিনবাজার চিশতি ফিলিং স্টেশনসংলগ্ন স্থানে।

পুরান ঢাকার সূত্রাপুরের ধোলাইখালে বেলা ৩টায় সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। তাদের এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই দাবিতে বেলা আড়াইটা থেকে আমিনবাজার চিশতি ফিলিং স্টেশন–সংলগ্ন এলাকায় সমাবেশ করবে ঢাকা জেলা বিএনপি।

দলের নেতারা জানান, “পুরান ঢাকায় নেতাকর্মীকে আরো বেশি সুসংহত করার জন্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ বলেন, ধোলাইখালে সমাবেশে নেতাকর্মী উপস্থিতির রেকর্ড হবে। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী জানান, শুধু এবারের সমাবেশ নয়, যে কোনো কর্মসূচি সফল করতে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।”

এদিকে, আজও বিএনপির জন্য মাঠ ফাঁকা ছাড়ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারাও থাকছে মাঠে। আজ দুপুর দুইটায় রাজধানী ঢাকার দুই প্রান্তে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে তারা। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ উত্তরায় এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ যাত্রাবাড়ীতে এই সমাবেশ কর্মসূচি পালন করবে। সমাবেশ সফল করতে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় ধরনের প্রস্তুতি নিয়েছেন।

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেবেন। শান্তি সমাবেশ ছাড়াও বিএনপির আন্দোলন-কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য সন্ত্রাস-নৈরাজ্য ঠেকাতে সর্বত্র সতর্ক অবস্থানে থাকবেন নেতাকর্মীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

ঢাকায় আজ আ.লীগ-বিএনপির সমাবেশ

আপডেট সময় ১০:৪১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩