ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

রংপুর রাইডার্সের সঙ্গী যুক্তরাষ্ট্রের দল আটলান্টা ফায়ার

গতকাল রোববার রাজধানীর অভিজাত এক হোটেলে যুক্তরাষ্ট্রের মাইনর লিগের দল আটালান্টা ফায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটি আটালান্টার সাথে শেয়ারের পাশাপাশি রিসোর্স আদান-প্রদান করবে।

চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে রংপুরের পক্ষে প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক ও আটালান্টা ফায়ারের পক্ষে মালিক হাসান তারেক এই চুক্তিতে স্বাক্ষর করেন।এ সময় ইশতিয়াক বলেন, ‘আটালান্টা ও রংপুর রাইডার্স এখন যৌথ মালিকানার অংশ। আমরা শেষবার যখন বিপিএলে খেলি ২০১৭-১৮ সালে, তখন দুবাই বা সিপিএলে বিনিয়োগ করার কথা ভাবছিলাম। যেমন ভারতের বড় দলগুলোকে দেখি। কিন্তু শেষ দুই বছর করোনার কারণে ওটা থেকে সরে এসেছি।’

তিনি আরো যোগ করেন, ‘এরপর হাসান ভাইয়ের সঙ্গে দেখা হয়। আমাদের মূল ফোকাস হলো মেজর লিগ হচ্ছে ইউএসএতে। ওখানে ছয়টা দলকে অনুমতি দিয়েছে। আমরা ওই টুর্নামেন্টে নজর রাখছি। উনি আমাদের কো-ওউনার হিসেবে থাকবে, আমরা আটালান্টাতে থাকবো।’

এছাড়া রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তির উদ্দেশ্য নিয়ে আটালান্টা ফায়ারের মালিক হাসান তারেক বলেন, ‘ইউএসএ থেকে যদি কোন রিসোর্স লাগে। যেন আমরা এই দেশ থেকে নিতে পারি। একইভাবে ওখান থেকে যদি আনতে পারি। এজন্য আমাদের একটা পার্টনার দরকার ছিল। এই গ্রুপটা অসাধারণ। আমরা অনেকদিন ধরেই আলোচনা করছিলাম কীভাবে সহযোগিতা করা যায়। আটলান্টাতে আমাদের একটা ছোট একাডেমি আছে। এখান থেকে কিছু রিসোর্স ও তথ্য নিতে চাই। এজন্য আমি মনে করি সবমিলিয়ে কার সঙ্গে হাত মেলাবো। রংপুর রাইডার্সই এখানে সেরা অপশন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

রংপুর রাইডার্সের সঙ্গী যুক্তরাষ্ট্রের দল আটলান্টা ফায়ার

আপডেট সময় ১২:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২