ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ ইস্টার্ন ব্যাংকের শেয়ারে কারসাজির অভিযোগ, নেপথ্যে শওকত আলীর বেনামি শেয়ার সাম্রাজ্য ব্রাহ্মণপাড়ায় অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৭ পীরগঞ্জে বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন বেগমগঞ্জ পাইলট স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম ইভেন্ট মার্শাল আর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে বাড়ি বাড়ি জনসচেতনতামূলক কার্যক্রম ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আসামি গ্রেপ্তার কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান আত্রাইয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১ হাজার ৭৮৫ জন

দামুড়হুদায় মাথাভাঙ্গা নদী থেকে বুদ্ধি প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার

নিখোঁজের একদিন পর চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাথাভাঙ্গা নদী থেকে এজিনা আক্তার(৪০) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দামুড়হুদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাথাভাঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় ওই নারীর মরদের উদ্ধার করা হয়। নিহত এজিনা আক্তার (৪০) চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ গ্রামের রুস্তম মল্লিকের মেয়ে।

বৃহস্পতিবার দুপুরে থেকে নিখোঁজ ছিলেন তিনি। তার মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সকালে দামুড়হুদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে ৩০/৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি এজিনা আক্তারের বলে শনাক্ত করে তার পরিবার।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ওই নারীর মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের  জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে  পাঠানো হয়েছে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন তিনি। ওই ঘটনায় থানায় একটি  অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

দামুড়হুদায় মাথাভাঙ্গা নদী থেকে বুদ্ধি প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩