ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড উপকূলে ২ কোটি কেওড়া গাছ লাগানো হবে: পরিবেশ প্রতিমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

ফুলের রাজধানী’খ্যাত গদখালীতে সাপের কামড়ে ফুল চাষীর অকাল মৃত্যু

যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় ফুলের রাজধানী’খ্যাত গদখালীতে সাপের কামড়ে কামারুল ইসলাম (৪৫) নামে এক ফুল চাষীর অকাল মৃত্যু হয়েছে। তিনি গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের মৃত সোলাইমান মোড়লের বড় ছেলে। তিনি গদখালী বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী মেসার্স কামারুল হার্ডওয়ারের কর্ণধার ছিলেন।

সরেজমিনে জানা যায় গতকাল বুধবার  (৯ আগস্ট) দুপুরে তার নিজস্ব রজনীগন্ধা ফুলবাগান পরিদর্শনে যান,  নিজের অজান্তেই তাকে সাপে কামড় দেয়,  পরে সাপে কামড়ানোর ঘটনা জানাজানি হলে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতায় তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় আনুমানিক বিকাল ৪ টার দিকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনা সুত্রে জানা যায়, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের অবহেলার কারণেই কামারুল ইসলামের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তার  আত্মীয় স্বজনেরা। এ সময় তারা উত্তেজিত হয়ে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি  রুমের কয়েকটি চেয়ার ভাংচুর করেন।

কামারুল ইসলামের স্বজনের  এ বিষয়ে ঝিকরগাছা থানায় কোন অভিযোগ দায়ের করেননি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান

ফুলের রাজধানী’খ্যাত গদখালীতে সাপের কামড়ে ফুল চাষীর অকাল মৃত্যু

আপডেট সময় ১১:৪৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩