ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশিদের ভাত খাওয়া কমেছে ২৫%, পাতে বাড়ছে মাছ-মাংস-ফল “সারাদেশে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী বিএনপি সরকারের ভিত্তি হচ্ছে মানুষকে সম্পদ হিসেবে দেখা: মুশফিকুর রহমান গণতন্ত্র ও সুশাসন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ধর্ম প্রতিমন্ত্রী শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার কুমিল্লা সিটি কর্পোরেশনে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নোয়াখালীর চৌমুহনীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৫ পুরুষ ও ৭ নারী গ্রেপ্তার বরগুনায় ২০২৭ সালে সরকারিভাবে হজ্ব গমন উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

বঙ্গমাতা পদক পেলেন ৪ নারী ও জাতীয় নারী ফুটবল দল

ঢাকা: নারীদের জন্য দেশের সর্বোচ্চ সম্মাননা ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’ পেয়েছেন দেশের চার বিশিষ্ট নারী ও জাতীয় নারী ফুটবল দল। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এ পদক দেওয়া হয়।

মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বছর রাজনীতিতে অ্যাডভোকেট সাহারা খাতুন (মরনোত্তর), গবেষণায় অনুজীব বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অণিমা মুক্তি গোমেজ ও মোছা. নাছিমা জামান ববি এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২৩’ দেওয়া হয়েছে।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন এবং ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২৩’ প্রদান উপলক্ষ্যে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা।

বঙ্গমাতার জীবনভিত্তিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক।

বঙ্গমাতার অবদানকে চিরস্মরণীয় করার লক্ষ্যে প্রতি বছর আটটি ক্ষেত্রে নারীদের অবদানের স্বীকৃতি স্বরূপ সর্বোচ্চ ৫ জনকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ জাতীয় পদক দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের ভাত খাওয়া কমেছে ২৫%, পাতে বাড়ছে মাছ-মাংস-ফল

বঙ্গমাতা পদক পেলেন ৪ নারী ও জাতীয় নারী ফুটবল দল

আপডেট সময় ০৩:১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩