ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মির্জাপুরে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা সিলেটে আইফোনের জন্য শ্বাসরোধে যুবককে হত্যা ফিরেছেন কামিন্স, অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে আরও যারা ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে তদন্তের মুখে পড়ছেন ফিফা সভাপতি ‎ নির্বাচিত হলে হরিপুর উপজেলা থেকেই উন্নয়ন শুরু – মাওলানা আব্দুল হাকিম ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২ চুয়াডাঙ্গা-১ আসনে এনসিপির প্রার্থী মোল্লা ফারুক এহসান খুনি হাসিনা শতশত ছাত্র জনতা কে হত্যা করে দেশ থেকে পালিয়ে গেছে – শিবির সভাপতি জাহিদুল জনগণ এখন ইসলামী নেতৃত্ব চায় : ফয়জুল করিম জামাল ভূঁইয়ার কাছ থেকে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী

শ্রীরামের চোখে, সৌম্য-শান্তর ওপেনিং জুটিটা ‘জমে গেছে’

বাংলাদেশ বিশ্বকাপে পা রেখেছিল অনেকগুলো প্রশ্ন সামনে নিয়ে। ওপেনিং ছিল তার একটা। তবে শুরুর দুই ম্যাচে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের জুটিটা নেহায়েত মন্দ করেনি। তাতেই বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসাল্টেন্ট শ্রীধরন শ্রীরামের মনে হচ্ছে, সৌম্য-শান্তর ওপেনিং জুটিটা ‘জমে গেছে’।

আগামীকাল রোববার ব্রিসবেনের গ্যাবায় জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এর ঠিক আগের ম্যাচটা, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সময়টা ভালো কাটেনি দলের। বোলিংয়ে ২০৫ রান হজম করে জবাব দিতে নেমে অলআউট হয়েছে ১০১ রানে।

এর আগের ম্যাচে দুই জনের ব্যাটে চড়ে ৪৩ রানের ওপেনিং জুটি পায় বাংলাদেশ, যা শেষ ২৪ ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু’জনের ২৬ রানের জুটিটাও এই সময় বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ!

এরপরও অবশ্য আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শ্রীরামকে মুখোমুখি হতে হয় ওপেনিং নিয়ে প্রশ্নের। জবাবে তিনি বলেন, ‘এখনো ওপেনিং নিয়ে পড়ে আছেন, হ্যাঁ? আমার মনে হয় এটা ভালোই। আমরা প্রথম ম্যাচে ৪৭ রান পেয়েছিলাম, দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ওভার শেষে বিনা উইকেটে ২৬ রান তুলতে পেরেছিলাম, ওপেনিং জুটিটাকে বেশ জমে গেছে বলেই মনে হচ্ছে।’

শ্রীরামের প্রথম সংবাদ সম্মেলনের পর থেকেই দেশের ক্রিকেটে আলোচিত শব্দ ‘ইমপ্যাক্ট’। সৌম্য-শান্তর ব্যাটে কি সেই ইমপ্যাক্টের দেখা মিলছে বা মিলবে? বাংলাদেশের টেকনিক্যাল কনসাল্টেন্ট বলছেন, ‘এদের যে-ই ছন্দে চলে আসুক, বড় ইনিংস খেলার, যে ইমপ্যাক্টের কথা বলেছি, সে ইমপ্যাক্টটা ফেলার সক্ষমতা তার আছে। আমি মনে করি সৌম্য ও শান্ত’র এখন শেখার প্রক্রিয়া চলছে, আমি মনে করি তারা এটা চালিয়ে যেতে পারবে।’

দুই ম্যাচে দুই পয়েন্ট ঝুলিতে জমা করেছে বাংলাদেশ। এখান থেকে সেমিফাইনালটাও খুব সম্ভব দলের। তবে আপাতত সেই ভাবনা শ্রীরাম দূরেই রাখতে চাইছেন। বললেন, ‘আমি আপনাদের আগেও বলেছি, আমরা প্রতিটা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। আমরা খুব বেশি দূরের কথা ভাবছি না, আমাদের পরের চ্যালেঞ্জ জিম্বাবুয়ে। ’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা

শ্রীরামের চোখে, সৌম্য-শান্তর ওপেনিং জুটিটা ‘জমে গেছে’

আপডেট সময় ০৪:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২