ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা ইকোপার্কের অর্থ লোপাটে বেপরোয়া মিরসরাই রেঞ্জ কর্মকর্তা নওশাদ বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল স্বর্ণের দাম এত বিতর্কের পরও কীভাবে গুরুত্বপূর্ণ পদে কাস্টমস কর্মকর্তা আহাদ? ‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’ টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান

বিএনপি দেশ ধ্বংস করে, আ. লীগ দেশ গড়তে কাজ করে: প্রধানমন্ত্রী

বিএনপি ক্ষমতায় থাকতে লুটপাট আর বাইরে থাকলে অগ্নিসন্ত্রাস করে বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার (২ আগস্ট) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “ক্ষমতায় থাকতে লুটপাট আর বাইরে থাকলে অগ্নিসন্ত্রাস করে বিএনপি। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষের উন্নয়ন করে। উত্তরের মানুষের দুখ মোচনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার।”

তিনি আরও বলেন, বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক সংকট মোকাবিলায় এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না।

শেখ হাসিনা বলেন, অনেক আন্দোলন করে আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে এনেছে। খালেদা-তারেক মানুষের কল্যাণ করতে জানে না। বিএনপি দেশ ধ্বংস করে, আওয়ামী লীগ দেশ গড়তে কাজ করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা

বিএনপি দেশ ধ্বংস করে, আ. লীগ দেশ গড়তে কাজ করে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:৫৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩