ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার  ফুলবাড়ীতে যুব প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা মহেশখালীতে তাজিয়াকাটা ঘাটের পাম্প বন্ধ করল উপজেলা প্রশাসন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায়  পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কালুখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক

মিছিল-স্লোগানে মুখরিত রংপুর নগরী

রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ উপলক্ষে নগরীজুড়ে সাজ সাজ রব পড়েছে। বুধবার (২ আগস্ট) সকাল থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দলের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয়ে উঠেছে পুরো নগরী। রংপুরে জিলা স্কুল মাঠে মহাসমাবেশ বিকfলে হলেও, সকাল থেকেই আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত রংপুর জিলা স্কুলের আশপাশ।

বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা আসছেন জনসভাস্থলসহ জিলা স্কুলের দিকে। তারা রঙিন টিশার্ট পরে বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

রংপুর ছাড়াও আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা আসছেন। বাস, ট্রেন, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও অটোরিকশাতে করে আসছেন তারা। আবার কেউ কেউ আসছেন হেঁটে।

এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রংপুর মহানগরী। গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। এক হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। নগরীর ২১টি পয়েন্টে করা হয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে থেকে দেখতে এসেছেন অনেকে। অনেকে বলছেন, তার ভাষল শুনতে এসেছেন।

কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেন, একটু সমস্যা হলেও নিরাপত্তার বিষয়টি ভাবতে হবে সবাইকে।

প্রায় সাড়ে চার বছর পর রংপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে আসছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারসহ পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

জেলা প্রশাসন ও দলীয় সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকার পক্ষে জনসমর্থন চাইতে এই মহাসমাবেশের আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। দুপুর ২টায় শুরু হবে মূল অনুষ্ঠান। বিকাল ৩টায় সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দুপুর দেড়টায় হেলিকপ্টারযোগে রংপুরে পৌঁছাবেন এবং বিকাল সাড়ে ৫টায় ঢাকার উদ্দেশে বিভাগীয় শহর ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার 

মিছিল-স্লোগানে মুখরিত রংপুর নগরী

আপডেট সময় ০১:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩