ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায়  পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কালুখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক

জুনের চেয়ে ৭ গুণ ডেঙ্গু বেড়েছে জুলাইয়ে

গত জুন মাসের তুলনায় জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সাত গুণের বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।  এই অবস্থায় ডেঙ্গু সংক্রমণের এই হার টেনে ধরতে সিটি করপোরেশনের মশা নিধন কর্মসূচি আরো জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানায় সংস্থাটি।

রবিবার (২৯ জুলাই) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এ কথা জানান স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন।  ডেঙ্গু সংক্রমণের এই হার টেনে ধরতে সিটি করপোরেশনের মশা নিধন কর্মসূচি আরো জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

তিনি বলেন, “দেশে জুন মাসে সর্বমোট ডেঙ্গু রোগী ছিল পাঁচ হাজার ৫৬ জন, সেই তুলনায় জুলাই মাসের আজকের দিন পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৪২৯ জন। অর্থাৎ জুলাই মাসে জুনের তুলনায় সাত গুণের বেশি রোগী বেড়েছে।”

অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন আরও জানান, এ বছর এখন পর্যন্ত সর্বমোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। মোট রোগীর মধ্যে পুরুষের সংখ্যা ৬৪ শতাংশ এবং নারী ৩৬ শতাংশ। এ ছাড়া মধ্যবয়সী যারা তারাই বেশি আক্রান্ত হচ্ছেন।

তিনি বলেন, “ঢাকার ভেতরে যে হাসপাতালগুলো রয়েছে, একটিতেই প্রচুর সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি আছে। সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে মুগদা হাসপাতালে। ঢাকা এবং ঢাকার বাইরের বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শহরে শিশুদের আক্রান্ত হওয়ার হারটা ঢাকার বাইরের তুলনায় আমরা একটু বেশি দেখছি।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায় 

জুনের চেয়ে ৭ গুণ ডেঙ্গু বেড়েছে জুলাইয়ে

আপডেট সময় ১০:৫৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩