ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়াইনঘাটে এলজিইডির ডিজাইন টিমের সড়ক প্রকল্প পরিদর্শন উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ এনামুল হকের বিদায় সংবর্ধনা পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি, হত্যার হুমকি; গ্রেপ্তার ১ পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, দুই লাখ টাকা দাবির মামলা বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

জিম্বাবুয়ের বিপক্ষে ভুল ভ্রান্তি ঠিক করেই মাঠে নামবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর ম্যাচে উড়ন্ত সূচনা পেলেও দ্বিতীয় ম্যাচে এসে সেটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। তবে সিডনির সেই ভুল ভ্রান্তি ঠিক করে ৩০ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল, এমনটাই জানালেন ক্রিকেট অপারেশান্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

সিডনি থেকে ব্রিসবেনে পৌঁছে শুক্রবার গণমাধ্যমে কথা বলেছেন বিসিবির শীর্ষ এই কর্তা। সেখানে কথা বলার এক পর্যায়ে তিনি জানালেন পরবর্তী তিন ম্যাচেই খুব সিরিয়াস বাংলাদেশ। জালাল বলেন, ‘খুব গুরুত্বপূর্ণ ম্যাচ জিম্বাবুয়ের সঙ্গে। আগামী তিনটা ম্যাচেই আমরা খুব সিরিয়াস। আশা করি জিম্বাবুয়ের সঙ্গে ভুলভ্রান্তি ঠিক করে মাঠে নামব।’

জালাল বলেন, ‘আগে থেকে কেউ তো বলতে পারে না কী ধরনের ফল হবে। কারণ নেদারল্যান্ডসের সঙ্গে জেতার পর খুব হাই স্পিরিট ছিল। কেন খারাপ হয়েছে সেটা বলা কঠিন। আমাদের অন্তত ১৭০+ রানের কাছাকাছি হওয়া উচিত ছিল। কিন্তু সেটা হয়নি, কারণ মাঝখানে আবার সেই আগের মতো তিন চারটা উইকেট পড়ে গেছে। এই জায়গাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের চিন্তারও বিষয় এটা। তিনটা থেকে চারটা উইকেট এত দ্রুত পড়ে যাওয়ায় ব্যাটিং খারাপ হয়েছে। এটাকে কীভাবে ঠিক করা যায় সেটাই পরিকল্পনা করছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা

জিম্বাবুয়ের বিপক্ষে ভুল ভ্রান্তি ঠিক করেই মাঠে নামবে বাংলাদেশ

আপডেট সময় ১১:০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২