সংবাদ শিরোনাম ::
ভিসা-নীতিতে ৬ পরিবর্তন আনল আরব আমিরাত ‘বড় ভাই’ মোদি, ‘ছোট বোন’ তাকাইচি কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট দেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী মেসিকে হারানোর মন্ত্র পড়েও নিজ দেশকে বাঁচাতে পারলেন না ঘানার সেই তান্ত্রিক  জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে? প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ সাড়ে ৫ বছরে ৪৭ মণের বেশি স্বর্ণ জব্দ

সংঘর্ষে ২০ পুলিশ সদস্য আহত, আটক ৯০

ঢাকা: বিএনপি নেতাকর্মীদের সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের সংঘর্ষের ঘটনায় ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় বিএনপির অন্তত ৯০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর প্রবেশমুখে ডিএমপির অনুমতি না নিয়ে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে দলটির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অতর্কিত হামলা, বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়।

বিএনপি নেতাকর্মীদের হামলায় অন্তত ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান ও সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

ডিএমপি জানায়, শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার পর থেকে বিএনপির নেতাকর্মীরা রাজধানীর প্রবেশপথ গাবতলী, আব্দুল্লাহপুর, ধোলাইখাল, উত্তরা ও মাতুয়াইলে লাঠিসোঁটা হাতে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে গুরুত্বপূর্ণ সব সড়কে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। যান চলাচল সচল ও জনদুর্ভোগ লাঘব করতে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও পুলিশের ব্যবহৃত যানবাহনে হামলা চালায়। রাজধানীর বিভিন্ন জায়গায় তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। অনেক জায়গায় গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় অবৈধ সমাবেশ থেকে ৯০ জনকে আটক করা হয়।

শনিবার (২৯ জুলাই) বিএনপি ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন রাজধানীর ঢাকার সব প্রবেশ মুখে সকাল ১১টা হতে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা করে। আইনশৃঙ্খলার অবনতি ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে সব রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচির অনুমতি দেয়নি ডিএমপি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা-নীতিতে ৬ পরিবর্তন আনল আরব আমিরাত

সংঘর্ষে ২০ পুলিশ সদস্য আহত, আটক ৯০

আপডেট সময় ০৪:২১:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩