ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা ইকোপার্কের অর্থ লোপাটে বেপরোয়া মিরসরাই রেঞ্জ কর্মকর্তা নওশাদ বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল স্বর্ণের দাম এত বিতর্কের পরও কীভাবে গুরুত্বপূর্ণ পদে কাস্টমস কর্মকর্তা আহাদ? ‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’ টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয়

শীতলক্ষ্যায় ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো বিআইডব্লিউটিএ

শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে উঠা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলাধীন কাচপুর ব্রীজ ও এর আশপাশের এলাকার ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ-র নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার(২৭ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট  হাসান মারুফের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ, উপ-পরিচালক মোঃ ইসমাইল হোসেন, সহকারী পরিচালক মো. নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

বৃহস্পতিবার বিকেলে অভিযানের এ বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ।

এ সময় একটি এস্কেভেটর (ভেকু) দিয়ে অবৈধ ১৮টি পাকা,আধা পাকা স্থাপনা, ৩টি বাঁশের জেটি ভেঙ্গে গুড়িয়ে দেয়াসহ শীতলক্ষ্যা নদীতে অভ্যন্তরীণ নৌ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে সোনারগাঁও উপজেলার কুতুবপুর এলাকার মো. শাজাহান মিয়ার পুত্র মো. ওমর ফারুক(৩৭) এবং আব্দুল বাতেনের পুত্র মো. আমজাদ (৩১)কে ৭ দিন করে কারাদন্ড প্রদান করা হয়।

পাশাপাশি কাচপুর ব্রীজের নিচে নদীর জায়গায় বালু রাখার অপরাধে তা নিলামে ৮০ হাজার টাকায় সর্বোচ্চ ডাককারীকে প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নদীর দখলদারদের বিরুদ্ধে আমাদের এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা

শীতলক্ষ্যায় ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো বিআইডব্লিউটিএ

আপডেট সময় ০১:০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩