ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা ইকোপার্কের অর্থ লোপাটে বেপরোয়া মিরসরাই রেঞ্জ কর্মকর্তা নওশাদ বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল স্বর্ণের দাম এত বিতর্কের পরও কীভাবে গুরুত্বপূর্ণ পদে কাস্টমস কর্মকর্তা আহাদ? ‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’ টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয়

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মহাসড়কে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

ছবিটি নারায়ণগঞ্জ থেকে তোলা

ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ ঘিরে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়েছে পুলিশ। বিএনপির দাবি তাদের নেতাকর্মীদের ঢাকায় ঢুকতে বাধা দেয়া হচ্ছে। তবে পুলিশের দাবি অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না।

শুক্রবার (২৮ জুলাই) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে বেশ কয়েকটি স্থানে পুলিশকে তল্লাশি করতে দেখা গেছে।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক ও শিমরাইল চেক পোস্টে সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কে গণপরিবহনের তেমন চাপ নেই। স্বাভাবিকের চেয়ে মহাসড়ক বেশ ফাঁকা।

সাধারণ যাত্রীরা জানান, ঢাকামুখী সড়কে বিভিন্ন স্থানে পুলিশ তল্লাশি করছে। বাসস্ট্যান্ডে বেশিক্ষণ বাস থামতে দেওয়া হচ্ছে না। এছাড়া অন্যান্য দিনের চেয়ে বাস কম থাকায় দীর্ঘসময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গন্তব্যের পরিবহণ পাওয়া যাচ্ছে না।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু গণমাধ্যমকে জানান, দেশের সর্ববৃহৎ দুই রাজনৈতিক দলের সমাবেশকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কাজ করছে পুলিশ। মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মহাসড়কে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট সময় ১২:৩৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩