ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী : রিজভী কুমিল্লায় জাইতুন ও মিয়ামী রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে : জাহেদ উর রহমান কুমিল্লায় আকস্মিক উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্টের অভিযোগ গুম প্রতিরোধে ১৪ দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় জোটের স্মারকলিপি ডিলারের কাছ থেকে অবৈধভাবে সার উত্তোলনের অভিযোগ, ২০ বস্তা জব্দ মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

২৮৮১৬ ভোট পেয়ে নির্বাচিত আ. লীগের আরাফাত

ঢাকা: ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ পাঁচ হাজার ৬০৯ ভোট।

এই আসনে ১২৪ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে গণনা চলে।  বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজে স্থাপিত নির্বাচনী তথ্য/ফলাফল পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান রাতে ভোটের ফল ঘোষণা করেন।

লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান ১ হাজার ৩২৮ ভোট, গোলাপ ফুল প্রতীক নিয়ে জাকের পার্টির মো. রাশিদুল হাসান ৯২৩ ভোট, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ২০২ ভোট, ছড়ি প্রতীকে সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন ৬৪ ভোট, মো. তারেকুল ইসলাম ভূঞা ট্রাক প্রতীকে ৫২ ভোট ও ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ৪৩ ভোট পেয়েছেন। ট্রাক প্রতীকের প্রার্থী মো. তারেকুল ইসলাম ভূঞা ভোট বর্জন করেন।

এই নির্বাচনে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩৭ হাজার ৪২০ ও প্রদত্ত ভোটের হার ১১ দশমিক ৫১ শতাংশ। বৈধ ভোট পড়ে ৩৭ হাজার ৩৭টি।  বাতিলকৃত ভোট ৩৮৩টি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নং ১৫, ১৮, ১৯, ২০ এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়েছে এই নির্বাচনে। নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করেন নির্বাচন কমিশনাররা।

সম্প্রতি সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মৃত্যুবরণ করলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা

২৮৮১৬ ভোট পেয়ে নির্বাচিত আ. লীগের আরাফাত

আপডেট সময় ১০:১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩