ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিসরে জ্বালানিবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০ বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হচ্ছে: রাষ্ট্রদূত স্বামী নেই, শরীরে ক্যানসার; আগুনে শেষ সম্বল হারিয়ে দিশেহারা নাসিমা শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী নিষেধাজ্ঞার বিতর্কের মধ্যেই দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং-আতিফ টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক

প্রেসক্লাবের রাস্তা বন্ধ করে মাধ্যমিকের শিক্ষকদের অবস্থান

ঢাকা: জাতীয়করণের দাবিতে আন্দোলনরত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ করে অবস্থান নিয়েছেন।

সোমবার (১৭ জুলাই) সকাল দশটার দিকে চলমান অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।

এ সময় তারা দাবির স্বপক্ষে গান কবিতা পরিবেশন করেন। দীর্ঘক্ষণ রাস্তার দুই অংশে শিক্ষকরা অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

দুপুর ১ টার দিকে পুলিশ তাদের সরিয়ে যান চলাচল শুরু করলেও পরক্ষণেই শিক্ষকরা ব্যারিকেড দেন। জাতীয়করণের দাবিতে ১১ জুলাই থেকে তারা বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)এর ব্যানারে এ কর্মসূচি শুরু করেন।

তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষাকে অগ্রাধিকার দিতেই হবে। শিক্ষাব্যবস্থা স্মার্ট করতে হলে দরকার স্মার্ট শিক্ষক। তাই স্মার্ট শিক্ষক পেতে শিক্ষার বিনিয়োগ বৃদ্ধিসহ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের কোনো বিকল্প নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিসরে জ্বালানিবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০

প্রেসক্লাবের রাস্তা বন্ধ করে মাধ্যমিকের শিক্ষকদের অবস্থান

আপডেট সময় ০৪:৫৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩