ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতকড়াসহ আদালত চত্বর থেকে পালালেন মাদক মামলার আসামি যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্যোগ, ঘর হারাল ৬৭ হাজার মানুষ চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ নরসিংদীতে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪৯ বগুড়ার সাব-রেজিস্ট্রার অনিমেষ পালের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে আর কত দিন লাগবে, জানালেন জ্বালানি মন্ত্রী গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না : নাহিদ ইসলাম শিবির করায় ববির এক চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর, অতঃপর চাকরিচ্যুত জুলাই দিবস পালন শেষে জাজিরা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন ১২ হাজার টাকার ঋণ, ১৩ লাখ টাকার মামলা; বালিয়াডাঙ্গীতে গ্রেপ্তার সুদ ব্যবসায়ী

ডেঙ্গি আক্রান্ত হয়ে ২০১ জন হাসপাতালে, একজনের মৃত্যু

ডেঙ্গি আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০১ জন। তাদের ১৪৯ জন ঢাকার এবং ৫২ জন ঢাকার বাইরের। এটিই এখন পর্যন্ত এ বছরে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এই সময়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
এর আগে এ বছরের ২৫ আগস্ট একদিনে সর্বোচ্চ ১৮০ জন ডেঙ্গি আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিল।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৬৮ জন ডেঙ্গি রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় আছেন ৫৫১ জন, আর বাকি ১১৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট পাঁচ হাজার ৬৯৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন পাঁচ হাজার পাঁচজন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারির ১ তারিখ থেকে মোট মৃত্যু হয়েছে ২০ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতকড়াসহ আদালত চত্বর থেকে পালালেন মাদক মামলার আসামি

ডেঙ্গি আক্রান্ত হয়ে ২০১ জন হাসপাতালে, একজনের মৃত্যু

আপডেট সময় ০৬:২৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২