ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি! জাল দলিলে খাস জমি খারিজের নামে ৩ লাখ টাকা হাতিয়ে নেয় ইসহাক আলী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে অনিয়মের অভিযোগ অতীতে আটকে গেলে তো উন্নয়ন হবে না : ভারতীয় হাইকমিশনার দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি : প্রধানমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ মুকসুদপুরে সরকারি খাসজমি ও জলাশয় দখলের অভিযোগ বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

০.০২ সেকেন্ডের জন্য ইতিহাস গড়া হলো না ইমরানুরের

ক্যারিয়ারের সেরা টাইমিং করে ২৫তম এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে ফাইনালে উঠে ইতিহাস গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। কিন্তু হলো না। ০.০২ সেকেন্ডের জন্য হতাশা নিয়ে ট্র্যাক ছাড়তে হলো তাকে।

সেমিফাইনালে উঠতে ইমরানুর সময় নিয়েছিলেন ১০.২৫ সেকেন্ড। তার এই টাইমিং সবার মনে আশা জাগিয়েছিল। কিন্তি আজ (১৪ জুলাই) বিকেলে থাইল্যান্ডের ব্যাংককে নিজের সেরাটা দিতে পারলেন না লন্ডন প্রবাসী এই অ্যাথলেট। সেমিফাইনালে দৌড় শেষ করেছেন ১০.৪০ সেকেন্ডে। হয়েছেন পঞ্চম। অথচ আগের দিনের টাইমিংই নয়, তার চেয়ে একটু সময় বেশি নিলেও তিনি ফাইনালে উঠতে পারতেন।

অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, অষ্টম হয়ে যে ফাইনালে উঠেছেন তার টাইমিং ১০.৩৮ সেকেন্ড। মাত্র ০০.০২ সেকেন্ডের জন্য ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না ইমরানুরের।

৮০ মিটার পর্যন্ত ইমরানুর ভালো অবস্থানে ছিলেন। তারপর হঠাৎ ছন্দপতন হয়। তা না হলে তিনি নিজের হিটে এক বা দুইয়ের মধ্যে থেকেই দৌড় শেষ করতে পারতেন।

ইমরান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অ্যাথলেটিক্সে আশার নাম। বছরের শুরুতে তিনি এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন। তাই তাকে ঘিরেই দক্ষিণ এশিয়ায় ১০০ মিটারে স্বর্ণ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি!

০.০২ সেকেন্ডের জন্য ইতিহাস গড়া হলো না ইমরানুরের

আপডেট সময় ১০:৫০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩