ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি! জাল দলিলে খাস জমি খারিজের নামে ৩ লাখ টাকা হাতিয়ে নেয় ইসহাক আলী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে অনিয়মের অভিযোগ অতীতে আটকে গেলে তো উন্নয়ন হবে না : ভারতীয় হাইকমিশনার দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি : প্রধানমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ মুকসুদপুরে সরকারি খাসজমি ও জলাশয় দখলের অভিযোগ বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

৩৫-এ পা দিয়ে ২৪ এর অপেক্ষায় জোকোভিচ

পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটা তার দখলেই। তবে এখানেই থামতে চান না নোভাক জোকোভিচ।

রেকর্ডটিকে নিয়ে যেতে চান আরও উঁচুতে। সেই লক্ষ্যে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম থেকে আর মাত্র এক ধাপ দূরে আছেন তিনি। শুধু তা-ই নয়, উইম্বলডনে এনিয়ে টানা পঞ্চমবার ফাইনালে উঠলেন এই সার্বিয়ান। গড়েছেন সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলার রেকর্ডও।

সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ ছিলেন ইতালির ইয়ান্নিক সিন্নার। ঘাসের কোর্টে তাকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে স্রেফ উড়িয়ে দেন জোকোভিচ।  তাতেই যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ক্রিস ইভার্টকে (৩৪) ছাড়িয়ে সর্বোচ্চ ৩৫তম বারের মতো গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেন তিনি। অপেক্ষায় আছেন ইতিহাস গড়ার।

এবারের উইম্বলডন জিতলেই সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ী (পুরুষ-নারী মিলিয়ে) মার্গারেট কোর্টকে (২৪) ছুঁয়ে ফেলবেন জোকোভিচ। স্পর্শ করবেন ঘাসের কোর্টে সবচেয়ে বেশি সংখ্যক আটটি গ্র্যান্ড স্ল্যাম জেতা কিংবদন্তি রজার ফেদেরারকেও। তাই অনেক মাইলফলকই ডাকছে জোকোভিচকে।

আর এসবের পথে তার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছেন কার্লোস আলকারাস। গত বছর ইউএস ওপেন জেতা এই স্প্যানিশ তারকা বেশ দাপুটে ফর্মে আছেন। সেমিফাইনালে দানিল মেদভেদেভকে গুঁড়িয়ে দেন ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে। অবশ্য গত ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালেই জোকোভিচের সঙ্গে দেখা হয়েছিল আলকারাসের। সেবার বাজেভাবে হেরেছিলেন র‍্যাংকিংয়ের এই এক নম্বর তারকা। ক্লে কোর্টে হারের সেই প্রতিশোধটা হয়তো ঘাসের কোর্টেই নিতে চাইবেন এবার।

এদিকে নারী এককের ফাইনালে আজ মুখোমুখি হবেন ওনস জাবের ও মার্কেতা ভন্দ্রুসোভা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি!

৩৫-এ পা দিয়ে ২৪ এর অপেক্ষায় জোকোভিচ

আপডেট সময় ১০:৪৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩