ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী নিষেধাজ্ঞার বিতর্কের মধ্যেই দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং-আতিফ টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক তেইশ বছরে চাকরির ৯ বছরই ছুটিতে: তারপরও পেলেন ঢাকায় পদায়ন সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

বিএনপির সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

ঢাকা: বিএনপির সমাবেশ ঘিরে নয়াপল্টনে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ।

বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে নাইটেঙ্গেল মোড় এবং ফকিরাপুল মোড়ে শতাধিক পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা গেছে।

যদিও সকাল ৯টার আগে পর্যন্ত এই এলাকায় তেমন কোনো পুলিশ সদস্যদের চোখে পড়েনি।

এদিকে সমাবেশকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য নয়াপল্টনের একপাশের রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। ফকিরাপুল মোড়ে ব্যারিকেড দিয়ে ফকিরাপুল-নাইটেঙ্গেল মোড় পর্যন্ত রাস্তার একপাশও বন্ধ করে দেওয়া হয়।

তবে নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তার অন্যপাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে মতিঝিল জোনের এসি (পেট্রোল) আব্দুলাহ আল মামুন বাংলানিউজকে বলেন, আমরা প্রতিদিন যে দায়িত্ব পালন করি, আজও সে দায়িত্ব পালন করছি। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। প্রতিদিনের মতো আজকেও আমরা সতর্ক থাকব। কেউ যদি রাষ্ট্রের ক্ষয়ক্ষতি করতে চায়, জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে চায়- তাহলে আমরা তাদের প্রতিহত করব।

রাস্তার একপাশে যান চলাচল বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু আজকে এখানে বিএনপির সমাবেশ, তাই এই রাস্তায় যান চলাচল কিছুটা কম। তাছাড়া তাদের সমাবেশের অনুমতি রয়েছে, তাই পার্টি অফিসের সামনে যান চলাচল বন্ধ করতেই হবে। পরিস্থিতি বুঝে রাস্তার অন্যপাশও বন্ধ করা হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত একপাশে যান চলাচল সচল রয়েছে।

ফকিরাপুল মোড়ে দায়িত্বরত মতিঝিল থানার তদন্ত কর্মকর্তা রাসেল হোসেন বাংলানিউজকে বলেন, যেহেতু এখানে আজ বিএনপির সমাবেশ, এজন্য তাদের পার্টি অফিসের সামনের রাস্তার একপাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে ভোর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে হতে দেখা গেছে বিএনপির নেতাকর্মীদের। বেলা ১১টা পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

বিএনপির সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

আপডেট সময় ১১:৫৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩