ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল টাকা তৈরির কারখানায় র‍্যাব-৫ এর অভিযান আটক ২ 

বিত্তশালীদের প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ২

বিভিন্ন বিত্তশালী ব্যক্তির মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেমের সম্পর্ক গড়ে তুলত। এরপর সময়-সুযোগ বুঝে প্রলুব্ধ করে কৌশলে সুবিধাজনক স্থানে নিয়ে অশ্লীল-আপত্তিকর ছবি, অডিও ও ভিডিও ধারণ করত। তারপর আপত্তিকর সেসব ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশ করার ভয় দেখিয়ে অর্থ দাবি করা হতো। এমন অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকার সাভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন— মো. খোকন আকন্দ ও বিলকিস। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ব্ল্যাক মেইলিংয়ে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, চেক বইয়ের পাতা ও স্ট্যাম্প জব্দ করা হয়। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. নাজমুল হক বলেন, কখনো কখনো ভিকটিম তাদের কাজে ইচ্ছা প্রকাশ না করলে জোরপূর্বক এসব কাজ করে থাকে। এদের অপরাধের শিকার এক ভিকটিমের অভিযোগের ভিত্তিতে গত ২৬ অক্টোবর দারুসসালাম থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত শুরু করে অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

তিনি আরও বলেন, মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে সাভার থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

বিত্তশালীদের প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ২

আপডেট সময় ০১:৫৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২